অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধবিরতি বজায় রাখা এবং পুনরায় আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন।
অস্ট্রেলিয়ার গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ায় আমরা হতাশ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যুদ্ধবিরতি বজায় রাখা এবং আবারও আলোচনায় ফিরে যাওয়া। আমরা এই সংঘাতের দ্রুত সমাধান দেখতে চাই।’
ইরান-যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান পাকিস্তানের
পেনি ওং সতর্ক করে বলেন, ‘সংঘাতের কোনো ধরনের উত্তেজনা বৃদ্ধি মানবিক ক্ষয়ক্ষতি আরও বাড়াবে এবং বৈশ্বিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।’
সূত্র: আল-জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


