Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় যুব ও ক্রীড়া মন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ
খেলাধুলা জাতীয়

যুব ও ক্রীড়া মন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

By Bhuiyan Md TomalFebruary 7, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মোহাম্মদ হাশিম।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রীর অফিস কক্ষে সাক্ষাৎ করেন।

এ সময় তিনি বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসানকে আন্তরিক অভিনন্দন জানান।

যুব ও ক্রীড়ামন্ত্রী মালয়েশিয়ার হাই কমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের ও বহুমাত্রিক। স্বাধীনতার পরপরই মালয়েশিয়া বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। তাছাড়া দেশটি বাংলাদেশের জনশক্তি রফতানির একটি বড় বাজার। আমরা প্রতিবছর যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রায় ৩ লক্ষ তরুণকে আধুনিক ও কারিগরি বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানবসম্পদে রূপান্তর করছি।

এ সময়ে মন্ত্রী বাংলাদেশ থেকে এ সকল দক্ষ ও প্রশিক্ষিত জনগোষ্ঠীকে মালয়েশিয়ায় কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানিয়ে বলেন, আমাদের তরুণরা অত্যন্ত মেধাবী ও সম্ভাবনাময়। তারা তথ্য ও প্রযুক্তিতেও অত্যন্ত দক্ষ। তারা মালয়েশিয়ায় কাজের সুযোগ পেলে উভয় দেশই উপকৃত হবে। এছাড়াও ক্রীড়ার উন্নয়নেও সম অংশীদারিত্বের ভিত্তিতে উভয় দেশ যৌথভাবে কাজ করতে পারে।

মন্ত্রীর এ সকল প্রস্তাবনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন যুব ও ক্রীড়ার উন্নয়নে বিশ্বে এক উজ্জ্বল দৃষ্টান্ত। মালয়েশিয়া সরকারও বাংলাদেশের সাথে শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন এর পাশাপাশি যুব ও ক্রীড়ার সাথে কাজ করতে আগ্রহী। এ সকল সহযোগিতার মাধ্যমে দু’দেশের মধ্যেকার সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাক্ষাৎকারে যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দীন আহমেদ সহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ মালয়েশিয়ার হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

যুব ও ক্রীড়ার উন্নয়নে একযোগে কাজ করবে বাংলাদেশ-সৌদি আরব

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ : প্রধানমন্ত্রী

July 9, 2026
Sarwar

সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা

July 9, 2026
World Cup

কোয়ার্টার ফাইনালে সাইবারিকে হারিয়ে ধাক্কা খেলো মরক্কো

July 9, 2026

Latest News

প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ : প্রধানমন্ত্রী

Sarwar

সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা

World Cup

কোয়ার্টার ফাইনালে সাইবারিকে হারিয়ে ধাক্কা খেলো মরক্কো

ওলিসের হলুদ কার্ড

ফ্রান্সের আপিল খারিজ করে ওলিসের হলুদ কার্ড বহাল

Cotch

এবার সুখবর পেলেন মিশরের কোচ

Fifa

ফ্রান্স-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

WorldCup

বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় আর্জেন্টাইন তারকাসহ ১৮ ফুটবলার

নোয়াখালীর যুবক

ফিফা সভাপতি ও ম্যাচ রেফারির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর যুবক

Messi

নতুন বিতর্ক, ফ্রান্স-মরক্কো ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার

আর্জেন্টিনা

র‌্যাংকিংয়ে শীর্ষ ১৫ দলের কারো সঙ্গে খেলতে হয়নি আর্জেন্টিনাকে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa