
রাতারাতি বনে যান তারকা সেনাবাহিনীর মেজর ইয়াসমিন। তার সাহসিকতা ও দায়িত্বশীলতার পরিচয় শুধুমাত্র সেনাবাহিনীর মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং পুরো দেশের মানুষের মন জয় করেছে।
এই অভিযানে প্রায় ৫৫০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অংশ নেন, যার নেতৃত্বে ছিলেন মেজর ইয়াসমিন,এই অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, দেশীয় অস্ত্রশস্ত্র এবং নগদ প্রায় ২৩ লাখ টাকা উদ্ধার হয়। মাদক ব্যবসায় জড়িত ৪০ জনকে আটক করার বিষয়টি নিশ্চিত করে মেজর ইয়াসমিন জানান, আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে পাশের একটি হোটেল থেকেও মাদক ও অনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত শতাধিক নারী–পুরুষকে আটক করা হয়। এই ঘটনা বাংলাদেশের তরুণ সমাজের মনে মেজর ইয়াসমিনের সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। অনেকেই কমেন্ট করে বলেছেন তারাও হতে চান এই নির্ভীক নারীর মতোন । ব্যাক্তি জীবনে বিবাহিত এই সেনা সদস্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



