Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় যেভাবে এরশাদের দাফনের সিদ্ধান্ত হয়, যা ঘটলো রংপুরে
জাতীয় বিভাগীয় সংবাদ

যেভাবে এরশাদের দাফনের সিদ্ধান্ত হয়, যা ঘটলো রংপুরে

By Sibbir OsmanJune 17, 2025Updated:June 17, 20253 Mins Read
যেভাবে এরশাদের দাফনের সিদ্ধান্ত হয়, যা ঘটলো রংপুরে
এরশাদের লাশবাহী গাড়ি ঘিরে ভক্তদের বিক্ষোভ, ছবি : সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : দলমত নির্বিমেষে ভক্তদের দাবির তোপে ভেস্তে গেল জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে রাজাধানীর বনানী সামরিক কবরস্থানে দাফনের সিদ্ধান্ত। এরশাদ পাগল জনতার আবেগের কাছে টিকতেই পারেনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদেরর কথা। হাজার হাজার ভক্ত পাহারা দিয়ে গোটা রংপুর নগরী প্রদক্ষিণ করে মরদেহ পৌঁছে দেয় এরশাদের পল্লীনিবাসে।

মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টিসহ স্থানীয় প্রশাসন, বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধিদের ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে মঞ্চে ওঠেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। সেখানে তিনি মাইকে দাবি তোলেন- দলমত নির্বিশেষে এরশাদ রংপুরের কৃতি সন্তান। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে রংপুরের মাটিতেই সমাহিত করতে চাই। এরশাদের স্বপ্নের পল্লীনিবাস হবে তার শেষ ঠিকানা।

কালেক্টরেট মাঠে আগত জনতা মেয়রের কথায় সায় দিয়ে এরশাদকে রংপুরে সমাহিত করার জোর দাবি জানান ও বিক্ষোভ করতে থাকেন।

এরপর যোহরের নামাজ শেষে কালেক্টরেট ঈদগাহ মাঠে জানাজার নামাজে অংশ নিতে আসেন এরশাদ ভক্তরা। জানাজায় লোকসমাগমে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মাঠটি।

জানাজা পূর্ববর্তী বক্তব্য দেন এরশাদের ছেলে রাহগির আল মাহি শাদ এরশাদ, জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

পরে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা দলের নতুন চেয়ারম্যান হিসেবে পরিচয় করিয়ে দিয়ে বক্তব্য দেয়ার জন্য জিএম কাদেরের নাম ঘোষণা করেন। জিএম কাদের এরশাদের শাসনামলসহ রাজনৈতিক জীবন ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। সেই সঙ্গে এরশাদ রংপুরসহ দেশবাসীর হৃদয়ের মনিকোঠায় থাকবেন বলে মন্তব্য করেন তিনি। এরশাদের মৃত্যুর শোককে শক্তিতে রুপান্তরিত করে আগামীতে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

তবে চিএম কাদের এরশাদের সমাধি নিয়ে কোন কথা না বলায় উত্তেজিত হয়ে পড়েন ভক্তরা। তারা সবার আগে রংপুরে এরশাদের সমাধি করার ঘোষণা শুনতে চান। মহাসচিব রাঙ্গা ও মেয়র মোস্তফা মাইকে এরশাদভক্তদের শান্ত হতে বললেও তারা বিক্ষোভ করতে থাকেন। পরিস্থিতি আরও ঘোলাটে হতে থাকলে মঞ্চ থেকে নেমে পড়েন জিএম কাদের ও মসিউর রহমান রাঙ্গাসহ স্থানীয় জাতীয় পার্টির নেতারা। দ্রুত সারিবদ্ধভাবে জানাজায় অংশ নেয়ার ঘোষণা আসে মাইকে। এরপর ইমাম জানাজা শুরু করেন।

জানাজা শেষে লাশ মাঠ থেকে বের করতে চাইলে বাধা দেন এরশাদভক্তরা। তারা বিক্ষোভ করে গাড়ি আটকে রাখেন। ফেস্টুন উচিয়ে রংপুরেই এরশাদের সমাধি করার দাবি তুলেন। এ সময় বিক্ষোভের মাঝে আটকা পড়েন জিএম কাদের, মসিউর রহমান রাঙ্গা, সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ কেন্দ্রীয় নেতারা। এক পর্যায়ে স্থানীয় নেতাকর্মীরা মানববেস্টনি তৈরি করে তাদের মাঠ থেকে বের করে আনেন। পরে এরশাদের লাশবাহী গাড়িতে উঠে পড়েন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এরপর গাড়িটি রংপুর সরকারি কলেজ রোড দিয়ে ক্রিকেট গার্ডেন মোড় এলাকায় আসলে রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন নেতাকর্মীরা। পুলিশের প্রটোকলের গাড়ি ক্যান্টনমেন্টের দিকে গেলেও উত্তেজিত এরশাদভক্তদের চাপে লাশবাহী গাড়িটি সুরভী উদ্যান রোড দিয়ে দর্শনা পল্লীনিবাসের দিকে নিয়ে যেতে বাধ্য করা হয়। হাজার হাজার নেতাকর্মী গাড়িটিকে পাহারা দিয়ে নিয়ে যান। এ সময় এরশাদের নামে স্লোগান দিতে থাকেন ভক্তরা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

June 22, 2026
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

June 22, 2026
gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

June 22, 2026

Latest News

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa