Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় যেভাবে কাশ্মিরের হয়ে গিয়েছিল বাংলাদেশের পটুয়াখালীর সড়ক
আন্তর্জাতিক জাতীয়

যেভাবে কাশ্মিরের হয়ে গিয়েছিল বাংলাদেশের পটুয়াখালীর সড়ক

By জুমবাংলা নিউজ ডেস্কMay 27, 2023Updated:May 27, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের রাজধানী শ্রীনগরে জি-২০ শীর্ষ সম্মেলন ঘিরে ব্যাপক প্রচারণা চালিয়েছে দেশটির বিভিন্ন মন্ত্রণালয়-দপ্তর। কাশ্মিরের স্থিতিশীল শান্তি-শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি সৌন্দর্যের চিত্রও তুলে ধরা হচ্ছে। তবে সেই প্রচারণায় বাংলাদেশের পটুয়াখালীর একটি সড়কের ছবি নিজেদের বলে দাবি করায় বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

যেভাবে কাশ্মিরের হয়ে গিয়েছিল বাংলাদেশের পটুয়াখালীর সড়ক

Advertisement

জানা গেছে, জম্মু ও কাশ্মির প্রশাসন তাদের প্রচারণায় যে সড়কটিকে তাদের শ্রীনগরের বুলেভার্ড রোড বলে উল্লেখ করেছে, সেটি আসলে বাংলাদেশের পটুয়াখালী শহরের ঝাউতলা এলাকার। বিষয়টি নিয়ে বাংলাদেশ ও ভারত দুই দেশেই ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ঝড় উঠেছে।

গত ১৮ মে জম্মু ও কাশ্মিরের তথ্য ও জনসংযোগ বিভাগ তাদের অফিসিয়াল টুইটারে ঝাউতলার ওই রাস্তার ছবি টুইট করে ক্যাপশনে লেখেন, অসাধারণ সজ্জায় সাজিয়ে তোলা হয়েছে শ্রীনগরের বুলেভার্ড রোডকে। কাশ্মিরে জি-টোয়েন্টির বৈঠকে যোগ দিতে পুরো বিশ্ব থেকে যে সব প্রতিনিধি আসছেন, তাদের স্বাগত জানাতে সকল প্রস্তুতি সম্পন্ন।

একই ছবি শেয়ার করে কাশ্মিরের বাডগাম জেলার তথ্য ও জনসংযোগ বিভাগসহ আরও কিছু বিভাগ ও সংস্থা অতিথিদের স্বাগত জানায়। এছাড়া অনেক উল্লেখ্যযোগ্য ব্যক্তিও ক্যাপশনের ভাষায় সামান্য পরিবর্তন করে সেটি শেয়ার করতে থাকেন। অন্যদেরও শেয়ার করার অনুরোধ করা হয়। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওয়াজাহাত ফারুক ভাট ছবিটি শেয়ার করে বলেন, বুলেভার্ড রোড থেকে আজ যেন সৌন্দর্যের দীপ্তি ফুটে বেরোচ্ছে। এটি অসাধারণ একটি ইভেন্ট আয়োজনে আমাদের অঙ্গীকারের পরিচায়ক।

সড়কটি নিয়ে খুব বেশি মাতামাতি শুরু হলে ভারতেরই কয়েকটি ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট আবিষ্কার করে, শ্রীনগরের অভিজাত রাজপথ বলে প্রশাসন যে ছবিটি উপস্থাপন করছে, আসলে ভারতে তার অস্তিত্বই নেই। এটি বরং বাংলাদেশের প্রত্যন্ত জেলা পটুয়াখালীর একটি সড়ক। ভুলটা ধরা পড়ার পর সবাই ছবিটি সরিয়ে ফেলেন বা মুছে ফেলেন।

গুগলে সার্চ করে দেখা গেছে, যে ছবি কাশ্মিরের বিভিন্ন পেজের শোভা বর্ধন করেছিল, গত ফেব্রুয়ারিতে ‘ঝাউতলা, পটুয়াখালী’ নামে একটি ফেসবুক পেজে সেটি আপলোড করা হয়েছিল। ওই পেজে সড়কটির ভিডিওচিত্রও রয়েছে।

উল্লেখ্যম জম্মু-কাশ্মিরের রাজধানী শ্রীনগরে গত সোমবার থেকে জি-২০ সম্মেলন শুরু হয়েছে, যা আজ বুধবার শেষ হবে। বিতর্কিত এই অঞ্চলে আয়োজিত সম্মেলন সফল করতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার। চীনসহ কয়েকটি দেশ এ সম্মেলনে যোগ দেয়নি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa