শিক্ষামন্ত্রী ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরলেও নিজ নিজ কেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হবে দুপুর ১২টার দিকে
Advertisement

জুমবাংলা ডেস্ক : ২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় ১০টি শিক্ষা বোর্ডে মোট পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। গতবারের থেকে এবার পাসের হার বেড়েছে ৪ দশমিক ৪৩ শতাংশ।

এসএসসিতে পাসের হার ৮২ দশমিক ৮০ শতাংশ, মোট জিপিএ-৫ পেয়েছে ৯৪ হাজার ৫৫৬ জন। গত বছর যা ছিল ১ লাখ ২ হাজার ৮৪৫ জন। দাখিলে পাসের হার ৮৩ দশমিক ০৩ শতাংশ, গত বছর ছিল ৭০ দশমিক ৮৯ শতাংশ। বেড়েছে ১২ দশকি ১৪ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৮৭ জন। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৭২ দশকি ২৪ শতাংশ, গত বছর ছিল ৭১ দশমিক ৯৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৭৫১ জন, গতবছর ছিল ৪ হাজার ৪১৩ জন।

সোমবার (৬ মে) বেলা ১১টার দিকে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ফলাফল তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শিক্ষার্থীরা বিভিন্ন মাধ্যমে ফল জানতে পারবেন। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ছাড়াও www.educationboardresults.gov.bd ঠিকানায় ফলাফল পাওয়া যাবে। মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

মোবাইল থেকে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে পরীক্ষার নাম (ssc/dakhil) লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সন 2019 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজে ফলাফল জানানো হবে।

তবে বোর্ড থেকে ফলাফলের কোনো হার্ডকপি সরবরাহ করা হবে না। বিশেষ প্রয়োজনে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তর থেকে ফলাফলের হার্ডকপি সংগ্রহ করা যাবে বলে বলে জানা গেছে।

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী এবং ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন ছাত্র।

গত ২ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.