
৩১ মে সুবর্ণ, সোনার বাংলা, কলোনি, পঞ্চগড়, লালমনি, বনলতা, উদয়ন ও চিত্রা এক্সপ্রেস এই ৮টি ট্রেন দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলেও আগামী ৩ জুন থেকে চালু হবে তিস্তা, বেনাপোল, নীলসাগর, রূপসা, কপোতাক্ষ, মধুমতী, মেঘনা, কিশোরগঞ্জ, উপকূল, ব্রহ্মপুত্র ও কুড়িগ্রাম এক্সপ্রেস -এই ১১টি ট্রেন।
১০০% টিকিট অনলাইনে, কাউন্টারে কোন টিকিট বিক্রি হবে না। মোট আসনের অর্ধেক টিকিট বিক্রি হবে। এক সিট পর পর যাত্রী বসবে। টিকিটের দাম বাড়ছে না। প্রতিটি ট্রেনের সময়সূচী আগের মতই থাকবে। গুরুত্বপূর্ণ স্টেশন ছাড়া স্টপেজ স্টেশন রাখা হবে না।
বন্ধ থাকবে সকল মেইল কমিউটার ও লোকাল ট্রেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



