Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় যেভাবে গ্রে*ফতার করা হলো মিন্নিকে (ভিডিওসহ)
জাতীয়

যেভাবে গ্রে*ফতার করা হলো মিন্নিকে (ভিডিওসহ)

By Shamim RezaJuly 16, 2019Updated:July 16, 20192 Mins Read

যেভাবে গ্রে*ফতার করা হলো মিন্নিকে (ভিডিওসহ)

Advertisement
জুমবাংলা ডেস্ক : বরগুনায় রিফাত হ*ত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে দিনভর জিজ্ঞাসাবাদের পর গ্রে*ফতার দেখানো হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে সংবাদ সম্মেলন করে এ কথা জানান বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন।

তিনি জানান, সকাল সাড়ে নয়টার পর তার বাসা থেকে পুলিশ তাকে নিয়ে আসে। দিনভর জিজ্ঞাসাবাদে রিফাত হত্যায় তার জড়িত থাকার প্রমাণ পাওয়ার প্রেক্ষিতে তাকে গ্রে*ফতার দেখানো হয়।

আগামীকাল তাকে আদালতে হাজির করে পরবর্তী আইনি পদক্ষেপগুলো গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানিয়েছেন, রিফাত হ*ত্যাকা*ণ্ডের পর থেকেই মিন্নিকে পুলিশি নজরদারির মধ্যে রাখা হয়েছিল। পর্যবেক্ষণে পুলিশ মিন্নির জড়িত থাকার সত্যতা পেয়েছে।

এর আগে পুলিশের পক্ষ থেকে সকাল থেকে বলা হচ্ছিল, রিফাত হ*ত্যায় অভিযুক্ত অন্য যেসব আসামি রিমান্ডে আছে তাদের মুখোমুখি করার জন্যই মিন্নিকে পুলিশ লাইন্সে আনা হয়েছে। সেখানে দিনভর পুলিশের জিজ্ঞাসাবাদে এ হ*ত্যাকা*ণ্ডে তার জড়িত থাকার ইঙ্গিত পেয়েছে পুলিশ। এ কারণেই তাকে গ্রে*ফতার দেখানো হয়েছে।

আদালতে মিন্নির রি*মান্ড চাওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার জানান, ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে যেটা করার সেটাই তারা করবেন। সেক্ষেত্রে যদি মনে হয়, তাকে রিমান্ড নেয়ার দরকার আছে, সেক্ষেত্রে সিদ্ধান্ত নিয়ে আদালতে মিন্নির রিমান্ড চাইবে পুলিশ এবং আরো জিজ্ঞাবাদ করা হবে।

গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে সন্ত্রাসীরা প্রকাশ্যে কু*পিয়ে গুরু*তর আহত করে। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মা*রা যান। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা সাতজনকে আ*সামি করে একটি হ*ত্যা মামলা করেন।

এ মামলায় মিন্নিসহ এ পর্যন্ত ১৩ জনকে গ্রে*প্তার করেছে পুলিশ। গত ২ জুলাই ভোররাতে মামলার প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে ‘বন্দু*কযু*দ্ধে’ নি*হত হন। এখন পর্যন্ত এজাহারভুক্ত তিনজনসহ সাত আসামি হ*ত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় বর্তমানে ছয়জনকে বিভিন্ন মেয়াদে রি*মান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মির্জা ফখরুল

পুরনো কেমিক্যালে মশা মরছে না, নতুনে জোর দিন: মির্জা ফখরুল

July 20, 2026
Bonna

ভারী বৃষ্টিতে দেশের ৮ জেলায় হতে পারে বন্যা

July 20, 2026
Sahed

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ গ্রেফতার

July 20, 2026

Latest News

মির্জা ফখরুল

পুরনো কেমিক্যালে মশা মরছে না, নতুনে জোর দিন: মির্জা ফখরুল

Bonna

ভারী বৃষ্টিতে দেশের ৮ জেলায় হতে পারে বন্যা

Sahed

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ গ্রেফতার

Tista

তিস্তার পানি বৃদ্ধি, ডালিয়া পয়েন্টে খোলা হলো ৪৪টি জলকপাট

Rain

আগামী ৫ দিন কেমন থাকবে বৃষ্টিপাত, যা জানালো আবহাওয়া অফিস

রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

NRB

উৎসে কর যাচাইয়ে এনবিআরের ৫ নির্দেশনা

Proxy

প্রক্সি দিয়ে সরকারি চাকরি: মন্ত্রণালয়ে যোগ দিতে গিয়ে ধরা ৪ জন

Panna

আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার

সাঈদ-মুগ্ধ-ওয়াসিম

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa