
স্থানীয়রা জানান, গভীর রাতে ওই এলাকায় একটি বাড়ি র্যাব ঘিরে রাখে। পরে ওই বাড়ি থেকে সম্রাটকে গ্রেফতার করে নিয়ে যায় তারা। যে বাড়ি থেকে সম্রাটকে গ্রেফতার করা হয় সেই বাড়িটি ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিনের ভগ্নীপতি মনির চৌধুরীর। তিনি পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত। মনির চৌধুরী সম্রাটের আত্মীয়।
এ বিষয়ে জানতে চাইলে আলকরা ইউনিয়নের চেয়ারম্যান একেএম গোলাম ফারুক বলেন, ‘পুঞ্জশ্রীপুর গ্রামের মুনির চৌধুরীর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন সম্রাট। একসময় মুনির ছাত্রশিবির করতেন। এখন তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি করছেন। তিনি এলাকায় জামায়াত নেতা হিসেবে পরিচিত।’
তিনি আরো জানান, মুনির ফেনীর মেয়র মো. আলাউদ্দিনের ভগ্নীপতি। আলাউদ্দিন জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে যোগ দিয়েছেন বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



