Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home যেসব এমপির সংসদে যাওয়া মানা
জাতীয়

যেসব এমপির সংসদে যাওয়া মানা

By iNews DeskJune 17, 20204 Mins Read
Advertisement

সংসদেজাতীয় সংসদের চলতি বাজেট অধিবেশনে ২৫ জনেরও বেশি সংসদ সদস্যকে যোগ না দিতে অনুরোধ করা হয়েছে। জানা গেছে, গণফোরামের এমপি মোকাব্বির খান গত ১০ জুন বাজেট অধিবেশন শুরুর দিন সংসদের বৈঠকে যোগ দিয়েছিলেন। গত সোমবার করোনা উপসর্গ নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তার পর থেকে এ নির্দেশনা দিয়েছেন স্পিকার।

মহামারি করোনার সংক্রমণের কারণে স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনা করে সংসদের হুইপের দপ্তর থেকে ফোন করে তাদের সংসদে যোগ না দিতে অনুরোধ করা হয়েছে। এদের মধ্যে মন্ত্রিপরিষদের সদস্য ও সরকারি দলের প্রভাবশালী সদস্যরাও রয়েছেন। রয়েছেন সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদও। যদিও এরইমধ্যে অনেকেই নিজে থেকেই সংসদের দিকে পা বাড়াচ্ছেন না।

এদিকে দেশে এরই মধ্যে অজানা এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন প্রতিমন্ত্রী। আক্রান্ত হয়েছেন দুজন মন্ত্রীসহ বেশ কয়েকজন সংসদ সদস্য। অনেকের পরিবারের সদস্যরাও আক্রান্ত। আবার এমপিদের মধ্যে কেউ কেউ বাড়িতে আইসোলেশনে থেকে সুস্থ হয়েও উঠছেন।

সংসদ সচিবালয়ের তালিকা যাচাই বাছাই করে দেখা গেছে, বাজেট অধিবেশনে করোনার কারণে ২৫ জন এমপিকে সংসদে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তাদের কেউ কেউ সিনিয়র হওয়ায়, কেউ অসুস্থ, আবার কারও পরিবারের সদস্য অসুস্থ হওয়ায় সংসদ অধিবেশনে যোগ না দিতে তাদের অনুরোধ করা হয়েছে। তালিকায় নেই এমন কয়েকজনও আছেন যাদের না আসার জন্য বলা হয়েছে।

আর যাদের সংসদে যোগ দেয়ার জন্য তারিখ নির্ধারণ করে দেয়া হয়েছে তাদেরও কাউকে তিনদিন, কেউ আবার দুদিন যোগ দিতে পারবেন। তবে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, সংসদের চিফ হুইপ নূর-ই-আলম সিদ্দিকীসহ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এ বিষয়ে তেমন কোনো বাধ্যবাধকতা নেই।

সংসদে না যেতে যাদের অনুরোধ করা হয়েছে

শারীরিক অসুস্থতা ও বয়সের কারণে যেসব সংসদ সদস্যকে অধিবেশনে না আসতে অনুরোধ করা হয়েছে তারা হলেন- বিরোধীদলীয় নেতা ও ময়মনসিংহ-৪ আসনের এমপি রওশন এরশাদ, সংসদ উপনেতা ও ফরিদপুর-২ আসনের সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ঝালকাঠী-২ আসনের আমির হোসেন আমু, ভোলা-১ আসনের তোফায়েল আহমেদ, গোপালগঞ্জ-২ আসনের শেখ ফজলুল করিম সেলিম, ঢাকা-১৮ আসনের অ্যাডভোকেট সাহারা খাতুন, চট্টগ্রাম-১ আসনের ইঞ্জিনিয়ার মোশররফ হোসেন, ফরিদপুর-৩ আসনের খন্দকার মোশাররফ হোসেন, বরিশাল-১ আসনের আবুল হাসনাত আবদুল্লাহ, নওগাঁ-৪ আসনের ইমাজ উদ্দিন প্রামাণিক, জামালপুর-১ আসনের আবুল কালাম আজাদ, ঢাকা-৮ আসনের রাশেদ খান মেনন, পিরোজপুর-২ আসনের আনোয়ার হোসেন মঞ্জু, শেরপুর-৩ আসনের একে এম ফজলুল হক, পাবনা-৩ আসনের মকবুল হোসেন, ময়মনসিংহ-৬ আসনের মোসলেম উদ্দিন, পটুয়াখালী-১ আসনের মো. শাহজাহান মিয়া, ঠাকুরগাঁও-২ আসনের মো. দবিরুল ইসলাম, খুলনা-১ আসনের পঞ্চানন বিশ্বাস, বিএনপির সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার।

এছাড়া, সংরক্ষিত আসনের শেখ এ্যানী রহমান ও জিন্নাতুল বাকিয়া, তাহমিনা বেগম, স্বামী অসুস্থ থাকায় আদিবা আনজুম মিতা, রাশেদ খান মেননের স্ত্রী লুৎফুন নেসা খানকেও অনুরোধ করা হয়েছে অধিবেশনে যোগ না দিতে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী গাজীপুর-১ আসনের সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হক এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীব বাহাদুর উশৈসিং প্রথমে এ তালিকায় না থাকলেও তারা দুজন করোনায় আক্রান্ত হওয়ায় তালিকাভুক্ত হয়েছেন।

এছাড়া করোনা পজিটিভ হওয়ার জন্য নওগাঁ-২ আসনের শহীদুজ্জামান সরকার, চট্টগ্রাম-৬ আসনের এ বি এম ফজলে করিম চৌধুরী, যশোর-৪ আসনের রণজিৎ কুমার রায়, জামালপুর-২ আসনের ফরিদুল হক খান, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের এবাদুল করিম, চট্টগ্রাম-৮ আসনের মোসলেম উদ্দিন আহমেদ এবং চট্টগ্রাম-১৬ আসনের মোস্তাফিজুর রহমান চৌধুরীকে সংসদ অধিবেশনে যোগ না দিতে অনুরোধ করা হয়েছে। অবশ্য এদের মধ্যে শহীদুজ্জামান সরকার ও এ বি এম ফজলে করিম চৌধুরী ইতিমধ্যে সুস্থ হয়েছেন। তালিকায় না থাকলেও করোনা পজিটিভ আসায় গণফোরামের মুকাব্বির খানও সংসদে যেতে পারবেন না।

জানা গেছে, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (নওফেল), রাজবাড়ী-১ আসনের কাজী কেরামত আলী, বাগেরহাট-২ আসনের শেখ তন্ময়কেও অধিবেশনে যোগ না দিতে অনুরোধ করা হয়েছে। বাগেরহাট-১ আসনের এমপি ও শেখ তন্ময়ের বাবা শেখ হেলাল উদ্দিনকে আগেই অনুরোধ করা হয়েছে অধিবেশনে যোগ না দিতে। নওফেলের পরিবারের বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়েছেন। কাজী কেরামত আলীর রেবেকা সুলতানা সাজু করোনা থেকে কিছুদিন আগে সুস্থ হয়েছেন। আর শেখ তন্ময়ের ব্যক্তিগত সহকারী করোনায় আক্রান্ত হয়েছেন।

এ বিষয়ে সরকারি দলের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে প্রবীণ ও অসুস্থ সংসদ সদস্যদের অধিবেশনে আসতে নিরুৎসাহিত করা হয়েছে। তবে কাউকে অধিবেশনে যোগ দিতে নিষেধ করা হয়নি। যারা করোনা পজিটিভ, তাদের সবাইকে নিষেধ করা হয়েছে। সবার কথা বিবেচনা করেই এ কাজ করা হয়েছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় এমপির মানা? যাওয়া’ যেসব সংসদে
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
ইসি আনোয়ারুল

সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন : ইসি আনোয়ারুল

February 6, 2026
VP

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু

February 6, 2026
Both

ঘরে বসেই যেভাবে জানবেন আপনার কেন্দ্র ও বুথ নম্বর

February 6, 2026
Latest News
ইসি আনোয়ারুল

সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন : ইসি আনোয়ারুল

VP

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু

Both

ঘরে বসেই যেভাবে জানবেন আপনার কেন্দ্র ও বুথ নম্বর

সৌদি

হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি

পোস্টাল ব্যালট

দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

ভূমিকম্পে কেঁপে উঠল

ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশসহ ৫ দেশ

ডিএমপি কমিশনার

পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনার সামনে ডিএমপি কমিশনার

চাঁদাবাজি

‘আমরা চাঁদাবাজি করি না, কাউকেই চাঁদাবাজি করতে দেবো না’

জীবন

আমি জীবন দিতে রাজি, কিন্তু কোনো মায়ের ইজ্জত দিতে রাজি নই

পে-স্কেল বাস্তবায়নের দাবি

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.