মেইন লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য কুড়িগ্রামের নাগেশ্বরী ও নাখারগঞ্জ এলাকায় শনিবার (১১ এপ্রিল) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির নাগেশ্বরী জোনাল অফিস এই তথ্য নিশ্চিত করেছে।
পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ঝড়-বৃষ্টির কারণে লাইনের পাশে থাকা গাছের ডালপালা বিদ্যুতের মূল লাইনে পড়ে প্রায়ই সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটছে। এতে গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা ব্যাহত হচ্ছে। লাইন নিরাপদ রাখতে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লাইনের পাশে থাকা গাছের ডালপালা অপসারণসহ অন্যান্য রক্ষণাবেক্ষণ কাজ চলবে।
লালমনিরহাট থেকে নাগেশ্বরী ও নাখারগঞ্জ- এই দুটি সাব-স্টেশনের মেইন লাইনে সংস্কার কাজ চলাকালীন পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: আইওসি সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির নাগেশ্বরী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. কামাল হোসেন বলেন, বর্ষা ও ঝড়ের মৌসুমে মেইন লাইনের ওপর গাছের ডালপালা পড়ে প্রায়ই কারিগরি ত্রুটি দেখা দিচ্ছে। গ্রাহকদের ভোগান্তি কমাতে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়াতে আমরা জরুরি ভিত্তিতে গাছপালা কাটার সিদ্ধান্ত নিয়েছি। কাজ শেষ হওয়া মাত্রই দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

