Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home যেসব কারণে মনোনয়ন পেলেন না নাছির
রাজনীতি

যেসব কারণে মনোনয়ন পেলেন না নাছির

By Shamim RezaFebruary 17, 20203 Mins Read
Advertisement

আ জ ম নাছির উদ্দিন- ফাইল ছবি
জুমবাংলা ডেস্ক : আগামী ২৯ মার্চ অনুষ্ঠেয় চট্টগ্রাম সিটি করপোরেশন’র (চসিক) নির্বাচনে বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিনকে মনোনয়ন দেয়নি ক্ষমতাসীন আওয়ামী লীগ। জানা গেছে, বেশ কয়েকটি কারণে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদককে মনোনয়ন দেওয়া হয়নি।

চট্টগ্রামের আওয়ামী লীগের একাধীক নেতা-কর্মী জানান, চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভার মঞ্চ থেকে প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিনকে নামিয়ে দেওয়া, নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতা, অভ্যন্তরীণ কোন্দল জিইয়ে রাখা, অর্ধশতাধিক সংগঠনের নেতৃত্ব দিতে গিয়ে কোনোটিরই ঠিকঠাকভাবে দায়িত্ব পালন না করা, নগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মানসিক দূরত্ব ও স্নায়ুদ্বন্দ্ব, নগরীর জলাবদ্ধতা নিরসন না হওয়া, গুরুত্বপূর্ণ সড়কসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ধীরগতি এবং দল থেকে সরকারকে আলাদা করা। এসব কারণে হেভিওয়েট প্রার্থী, ওয়ার্ডে প্রভাব, নিজস্ব বলয় সৃষ্টি, ওপরমহলের সঙ্গে ভালো যোগাযোগ থাকার পরও নৌকার মনোনয়ন পেলেন না বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রামের আওয়ামী লীগ নেতারা জানান, গত অক্টোবরে নগরীর পাঁচলাইশ থানাধীন একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত প্রতিনিধি সভার মঞ্চ থেকে চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিনকে নামিয়ে দেন নাছির। একই সঙ্গে আরো দুই নেতা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাবেক চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম এবং নগর আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আহমেদুর রহমান সিদ্দিকীকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। দলীয় ফোরামের সিদ্ধান্ত অমান্য করে তারা মঞ্চে ওঠেন বলে দাবি মেয়র নাছিরের। মূলত এ বিষয়টির জন্যই বেশ সমালোচনায় পড়েন নাছির।

অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘটনার সময় মঞ্চে উপস্থিত ছিলেন না। মঞ্চে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোশাররফ হোসেন, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামিম ছাড়াও একাধিক এমপি, কেন্দ্রীয় ও স্থানীয় নেতা। এতে বিব্রত হন নেতারা। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের মহিউদ্দিন ও নাছিরের দ্বন্দ্ব পাকাপোক্ত। তবে মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর পর তার ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেল রাজনীতিতে আসেন। তিরি দ্বন্দ্ব না করলেও নাছির বিষয়টিকে বারবারই সামনে টেনে আনেন বলে জানা যায়।

চসিক নির্বাচন নিয়ে আলোচনা শুরুর পরে গুঞ্জন শোনা যাচ্ছিল, আওয়ামী লীগ থেকে মেয়র পদে নতুন কেউ মনোনয়ন পেতে যাচ্ছেন। শেষ পর্যন্ত তাই হলো। ১৫ ফেব্রুয়ারি, শনিবার রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরীকে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়।

২০১৫ সালের এপ্রিলে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটির সর্বশেষ নির্বাচনে প্রায় ২ লাখ ভোটের ব্যবধানে বিএনপির এম মনজুর আলমকে হারান আওয়ামী লীগের আ জ ম নাছির উদ্দীন। তিনিসহ এবার আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন ২০ জন। তাদের মধ্য থেকে ১৬ জনকে শনিবারের মনোনয়ন বোর্ডের বৈঠকে ডাকা হয়।

এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে দলের সমর্থনের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন ৪০৫ জন। কাউন্সিলর পদে দল সমর্থিত একক প্রার্থী চূড়ান্ত করতে আগামী ১৯ ফেব্রুয়ারি বিকাল ৫টায় আবার মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে সিটি নির্বাচনে মোট ওয়ার্ড ৪১ এবং সংরক্ষিত নারী ওয়ার্ড ১৪টি।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Didar

বহিষ্কৃত বিএনপি নেতা দিদার মোল্লা দলীয় পরিচয়ে ওয়াজ মাহফিলে সক্রিয়—নির্বাচনী পরিবেশ নিয়ে তীব্র উদ্বেগ

February 2, 2026
জামায়াত আমির

জনগণের সম্পদে হাত দেওয়া হবে না : জামায়াত আমির

February 1, 2026
জামায়াতে ইসলামী

শান্তি কমিটির কথা ‘আজগুবি’ : জামায়াতে ইসলামী

February 1, 2026
Latest News
Didar

বহিষ্কৃত বিএনপি নেতা দিদার মোল্লা দলীয় পরিচয়ে ওয়াজ মাহফিলে সক্রিয়—নির্বাচনী পরিবেশ নিয়ে তীব্র উদ্বেগ

জামায়াত আমির

জনগণের সম্পদে হাত দেওয়া হবে না : জামায়াত আমির

জামায়াতে ইসলামী

শান্তি কমিটির কথা ‘আজগুবি’ : জামায়াতে ইসলামী

সালাহউদ্দিন

ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায় স্বাধীনতাবিরোধীরা : সালাহউদ্দিন

তারেক রহমান

সোমবার খুলনা বিভাগে যাচ্ছেন তারেক রহমান

খালেদা জিয়া

খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে মালদ্বীপে স্মারক প্রকাশনা

মির্জা ফখরুল

নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, দেশের মানুষ জেগে উঠেছে : মির্জা ফখরুল

হাসনাত

মুন্সীর প্রার্থিতা বাতিল ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের জন্য একটি বার্তা : হাসনাত

জামায়াত আমির

১২ ফেব্রুয়ারি জাতির বাঁক পরিবর্তনের দিন : জামায়াত আমির

DB

জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকের অভিযোগ, যা বলছে ডিবি

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.