
সফরের তৃতীয় দিন শনিবার নয়া দিল্লিতে শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় বৈঠকে এটি ছাড়াও ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।
শীর্ষ বৈঠকের পর হায়দ্রাবাদ হাউসে শেখ হাসিনা তাঁর সম্মানে দেওয়া ভারতের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নেন।
শেখ হাসিনাকে বাদশাহী পোলাও থেকে শুরু করে চেন্নাইয়ের মালপোয়াসহ হরেক রকমের আড়ম্বরপূর্ণ ভেজিটেরিয়ান খাবার দিয়ে মধ্যাহ্নভোজে আপ্যায়ন করেন ভারতের প্রধানমন্ত্রী।
খাবারের টেবিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দের খাবারই ছিল বেশি। উত্তর ভারতের বিখ্যাত খাবার দইয়ে ডোবানো পাপরি, বাদশাহী পোলাও, উত্তর ভারতের আরেক বিখ্যাত মাশরুমের পদ, শাহী ডাল এবং চেন্নাইয়ের মালপোয়াসহ প্রচুর আইটেম ছিল। সবশেষ ছিল কফির চুমুক। আর এই সময়ে বাজছিল পুরানো দিনের জনপ্রিয় গান ‘তুমকো দেখাতো ইয়ে খেয়াল আয়া’, ‘একলা চলোরে’, ‘রাঘুপাতি রাঘব’, ‘রাম রতন ধান পায়ো তো’, ‘ওহ সাম কুছ আজিব থি’ ইত্যাদি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



