Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা যে কারণে আইপিএলে ফিরবেন না কামিন্স
ক্রিকেট (Cricket) খেলাধুলা

যে কারণে আইপিএলে ফিরবেন না কামিন্স

By জুমবাংলা নিউজ ডেস্কMay 31, 2021Updated:May 31, 20212 Mins Read

যে কারণে আইপিএলে ফিরবেন না কামিন্স

Advertisement

স্পোর্টস ডেস্ক: বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের ১৪তম আসরের বাকি থাকা ম্যাচগুলো হবে আরব আমিরাতের মাঠে। কিন্তু এই ঘোষণার একদিন পরই বড় ধাক্কা খেলো কলকাতা নাইট রাইডার্স। কারণ দলের সবচেয়ে দামি ক্রিকেটার প্যাট কামিন্স বাকি অংশে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

অস্ট্রেলিয়ার একটি দৈনিকে এমন খবর প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে, ‘আইপিএলে বহু ডলারের চুক্তি থাকলেও কামিন্স জানিয়ে দিয়েছেন যে, তিনি এই মৌসুমে আর আইপিএল খেলতে যাবেন না। ’

কামিন্সের এমন সিদ্ধান্তের পেছনে কারণ হিসেবে বলা হচ্ছে, এক বছর জৈব সুরক্ষা বলয়ে কাটানোর ফলে যে মানসিক চাপের মধ্য দিয়ে গেছেন, তা থেকে আপতত মুক্তি চান তিনি। এছাড়া পারিবাকি কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম দেওয়া হতে পারে কামিন্স ও ডেভিড ওয়ার্নারকে।

অজি পেসারের এমন সিদ্ধান্ত নিঃসন্দেহে কলকাতা নাইট রাইডার্সের জন্য বড় ধাক্কা। স্থগিত হওয়ার আগে আইপিএলের এবারের আসরে বেশ ভালোই ছন্দে ছিলেন তিনি। এমনকি ব্যাট হাতেও ছিলেন সাবলীল।

কামিন্সের ঘটনা আইপিএলের বাকি বিদেশি ক্রিকেটারদের ওপর প্রভাব ফেলতে পারে আশঙ্কা প্রকাশ করছেন অনেকে। আইপিএলের জন্যও এটা ভালো সংবাদ নয়। কারণ এর আগেই নিজেদের ক্রিকেটারদের আইপিএল খেলতে ছাড়পত্র দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

গত শনিবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বার্ষিক সাধারণ সভা শেষে জানানো হয়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরেই হবে এই প্রতিযোগিতা। বোর্ডের সব সদস্যই আমিরাতে বাকি আইপিএল করার পক্ষে রায় দিয়েছেন।

বেশ কয়েকটি দলের ক্রিকেটার-স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় গত ৪ মে বন্ধ করে দিতে হয়েছিল আইপিএল। বাকি ৩১টি ম্যাচ যে ভারতে আয়োজনের সম্ভাবনা নেই, তা আগেই জানিয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী।

তবে বিসিসিআই জানিয়েছে, করোনার জন্য নয়, ভারতে আইপিএল না করার কারণ বৃষ্টির মৌসুম। ওই সময়ে ভারতের সব রাজ্যেই বৃষ্টিপাত হয়। এমন সময়ে আইপিএল আয়োজন করলে ম্যাচগুলো ভেস্তে যাওয়ার সম্ভাবনাই বেশি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
সুইজারল্যান্ড

কানাডাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, নকআউটে দুই দলই

June 25, 2026
নেইমার

অবশেষে ৯৮২ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন

June 25, 2026
ব্রাজিল

ভিনিসিয়ুসের জোড়া গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

June 25, 2026

Latest News

সুইজারল্যান্ড

কানাডাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, নকআউটে দুই দলই

নেইমার

অবশেষে ৯৮২ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন

ব্রাজিল

ভিনিসিয়ুসের জোড়া গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

Brazil

৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল, মায়ামিতে পৌঁছাতে দেরি

Worldcup Rolan

বিশ্বকাপে রোনালদোর চার রেকর্ড, ছুঁলেন নতুন উচ্চতা

ব্রাজিল-আর্জেন্টিনা

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

ফিফা

টাইব্রেকারের নিয়ম বদলাতে চায় ফিফা, নতুন প্রস্তাব নিয়ে আলোচনা

গোল্ডেন বুট

গোল্ডেন বুটের দৌড়ে মেসি–এমবাপ্পে–হালান্ড, কে এগিয়ে?

নেইমার

নেইমারকে নিয়ে সুখবর দিয়েও রহস্য রাখলেন আনচেলত্তি

মেসি-রোনালদো

যেখানে পেলে-ম্যারাডোনা-মেসি থাকবে সেখানে রোনালদোর জায়গা নেই

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa