Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা যে কারণে এমন উদযাপন করলেন মেসি
খেলাধুলা ফুটবল

যে কারণে এমন উদযাপন করলেন মেসি

By Saiful IslamDecember 11, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির গোল উদযাপন ভক্তদের অজানা থাকার কথা নয়। বুকে ক্রুশ আঁকবেন এবং দুহাত আকাশে তুলে ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন। এমনটাই হয়ে আসছে এত কাল। তবে ব্যতিক্রম দেখা গেল নেদারল্যান্ডসের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করার পর। ডাচদের বেঞ্চের সামনে গিয়ে হাত দুটো কানের পেছনে নিয়ে করতালু ছড়িয়ে দিয়ে অন্যরকম এক ভঙ্গি করলেন।
মেসি

Advertisement

অচেনা এই গোল উদযাপন দিয়ে মূলত আর্জেন্টিনার হুয়ান রোমান রিকেলমের স্মৃতি ফিরিয়ে আনলেন মেসি। রিকেলমে গোল করলেই কানের পেছনে হাত নিয়ে এভাবে উদযাপন করতেন। এমন উদযাপন অনেক গণমাধ্যম শিশুদের কার্টুনের নামে ‘টোপো গিগিও সেলিব্রেশন’ হিসেবে প্রচার করছে। এ কার্টুন চরিত্রের আবার খুব ভক্ত ছিলেন রিকেলমে।

কিন্তু হঠাৎ করে মেসির এমন উদযাপন করার হেতু খুঁজছেন অনেকেই। এর পেছনের কারণ জানতে হলে আপনাকে বিশ বছর ফ্ল্যাশব্যাকে যেতে হবে।

বোকা জুনিয়র্সে কিংবদন্তিতুল্য রিকেলমে ক্লাব হিসেবে বেছে নিয়েছিলেন বার্সেলোনাকে। সেসময় কাতালান ক্লাবটির কোচের দায়িত্বে ছিলেন লুই ফন গাল। কিন্তু তার সঙ্গে রসায়নটা ভালো ছিল না আর্জেন্টাইন তারকা ফুটবলারের। সে সময় ফন গাল প্রকাশ্যে বলছিলেন, রিকেলমেকে তিনি পছন্দ করে কেনেননি; এটা ক্লাবের পলিটিক্যাল সাইনিং। ফলে রিকেলমের খুব একটা মাঠে নামা হতো না।

চ্যাম্পিয়ন্স লিগের একটা ম্যাচে শুরুর একাদশে ছিলেন রিকেলমে। আর সেখানেই গোল করে এই ‘টোপো গিগিও সেলিব্রেশন’ করেছিলেন ফন গালের দিকে ফিরে। বার্সেলোনার সেই ফন গাল এখন নেদারল্যান্ডসের কোচ। গোলের পর তাই তার পানে চেয়ে নিজের চেনা উদযাপনের বাইরে গিয়ে এমন উচ্ছ্বাসটা সে কারণেই করেছেন মেসি।

উল্লেখ্য, মেসি-রিকেলমে একে অপরকে ভাইয়ের মতো দেখতেন। তবে শেষদিকে দুজনের মধ্যে কিছুটা গোলমাল হয়। তবুও সতীর্থ ভাইকে মনে রাখলেন। বিশ্বমঞ্চেও ফিরিয়ে আনলেন!

এদিকে, মেসির সঙ্গে ফন গালের লড়াইটাও নতুন নয়। সাধারণত যেকোনো ম্যাচের আগে লড়াইটা হয় ফুটবলার বনাম ফুটবলার, কোচের সঙ্গে কোচের। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামার আগে মেসি বনাম ফন গাল—এমন লড়াইয়ের আবহটা ছিল।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ডাচ কোচ বলেছিলেন, আর্জেন্টিনার পায়ে যখন বল থাকে না, মেসি তখন কিছুই করেন না। এটাকেই কাজে লাগাতে চান। মেসি কথাটা মোটেই ভালোভাবে নেননি। ম্যাচশেষে বলেছিলেন, তার (ফন গাল) ওই কথায় অপমানিত বোধ করেছেন তিনি।

আর্জেন্টিনা না ক্রোয়েশিয়া, ফাইনালে কে? জানাল রোবট কাশেফ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
শীর্ষ দশ দল

শীর্ষ দশ দলের মধ্যে বাদ পড়েছে শুধু একটি, কারা সেই দুর্ভাগা

July 3, 2026
অস্ট্রেলিয়া বনাম মিশর

ডালাসে যুদ্ধের দামামা, অস্ট্রেলিয়া বনাম মিশর

July 3, 2026
Japan

দক্ষিণ কোরিয়ার ‘মৃত ফুটবল’ জাগিয়ে তুলতে সমর্থকদের আলটিমেটাম

July 3, 2026

Latest News

শীর্ষ দশ দল

শীর্ষ দশ দলের মধ্যে বাদ পড়েছে শুধু একটি, কারা সেই দুর্ভাগা

অস্ট্রেলিয়া বনাম মিশর

ডালাসে যুদ্ধের দামামা, অস্ট্রেলিয়া বনাম মিশর

Japan

দক্ষিণ কোরিয়ার ‘মৃত ফুটবল’ জাগিয়ে তুলতে সমর্থকদের আলটিমেটাম

Kep

যে ‘গিরগিটি’ কৌশলে কেপ ভার্দেকে হারাবেন মেসিরা

Cotch

ছবি তোলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পুলিশের সঙ্গে মিশরের কোচের হাতাহাতি

ভোজিনিয়ার

মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনিয়ার

মেসি

বিমানবন্দরের চেকপয়েন্টে লাইটার জব্দ, হাসিতে ফেটে পড়লেন মেসি

রোনালদো

২ বার ‘বিসমিল্লাহ’ বলে পেনাল্টিতে গোলের দেখা পেলেন রোনালদো

বিশ্বকাপে আর্জেন্টিনা

বিশ্বকাপে আর্জেন্টিনার বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগ, কড়া জবাব স্কালোনির

মাইক্রোচিপ

‘মাইক্রোচিপ’ বাঁচিয়ে দিল রোনালদোদের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa