Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা যে কারণে জাতীয় দল ছেড়ে চীন চলে যাচ্ছেন সাফজয়ী আঁখি
খেলাধুলা ফুটবল

যে কারণে জাতীয় দল ছেড়ে চীন চলে যাচ্ছেন সাফজয়ী আঁখি

By জুমবাংলা নিউজ ডেস্কMay 30, 2023, 11:13 AM Asia/Dhaka2 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : বিদায়ের সুর বাজছে দেশের নারী ফুটবলে। সাফ জয়ের সোনালি দিনগুলো এখন যেন শুধুই স্মৃতি। অল্প বয়সেই একে একে অবসরে যাচ্ছেন বাংলাদেশের সাফজয়ী নারী ফুটবলাররা।

 কারণে জাতীয় দল ছেড়ে চীন চলে যাচ্ছেন সাফজয়ী আঁখি

গত জানুয়ারিতে ফুটবলকে বিদায় জানিয়েছেন সাফজয়ী দুই ফুটবলার আনুচিং মগিনি এবং সাজেদা খাতুন। দুই দিন আগে হুট করে বিদায় বলে দেন সাফজয়ী ফুটবল দলের আরেক সদস্য সিরাত জাহান স্বপ্না। অভিমানে নারী দলের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন কোচ গোলাম রব্বানী ছোটনও।

এবার সতীর্থদের দেখানো পথে হাঁটছেন আঁখি খাতুনও। ক্যাম্প ছেড়ে সিরাজগঞ্জের নিজের বাড়িতে চলে গেছেন আঁখি। আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড’ প্রোগ্রামে এসে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলতে গিয়ে ক্যাম্প ছাড়ার কথা জানান তিনি। চীনের একটি প্রতিষ্ঠানে খেলাধুলার পাশাপাশি পড়াশোনা করার জন্য মূলত এই সিদ্ধান্ত নিয়েছেন জানান আঁখি।

শাহজাদপুরের মেয়ে ১৯ বছর বয়সী সেন্টার-ব্যাক আঁখি ক্যাম্প ছেড়েছেন দুই দিন আগে। গুঞ্জন রয়েছে, বিয়ে করে বিদেশ চলে যাবেন তিনি। ঈদের পরে চীনে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। এ ব্যাপারে আঁখি বলেছেন, ‘আসলে আমি আমার চীনে যাওয়ার বিষয়টা এখনই বলতাম না। এটা বললাম যাতে কোনোও নেগেটিভ নিউজ না হয়। এখনই নিশ্চিত করে কিছু বলতে চাচ্ছি না। ঈদের পরে যাব। কনফার্ম হলে সকলকে প্রতিষ্ঠানের নামও জানাব।’

তবে বাংলাদেশ ছাড়লেও ফুটবল চালিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে আঁখির। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘এমন না যে ফুটবল খেলব না বা বাংলাদেশে ফুটবল খেলব না। চীনে গেলেও দেশের ফুটবলের সঙ্গেই থাকব। পল স্যারকে (পল স্মলি) বলছি। তিনি (বাফুফেকে) জানিয়েছেন। তারা এখনো কিছু বলেনি। যেতে না দেওয়ার কিছু নাই। আমি পড়াশোনার জন্য, খেলার জন্য যেতে চাচ্ছি। আমাকে যদি বলে, আমাকে আর আন্তর্জাতিক ম্যাচ খেলার অনুমতি দেবে না, সেই ব্যর্থতা তাদের, আমার না।’

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ক্যারিক

মাইকেল ক্যারিককে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দিল ম্যানচেস্টার ইউনাইটেড

May 22, 2026, 6:48 PM Asia/Dhaka
থমাস

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ১৬০-১৫০-এর মধ্যে আনতে চান থমাস ডুলি

May 22, 2026, 6:43 PM Asia/Dhaka
গার্দিওলা

পেপ গার্দিওলাকে সম্মান জানিয়ে ইতিহাদে নতুন নাম, ‘দ্য পেপ গার্দিওলা স্ট্যান্ড’

May 22, 2026, 6:38 PM Asia/Dhaka
Latest News
ক্যারিক

মাইকেল ক্যারিককে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দিল ম্যানচেস্টার ইউনাইটেড

থমাস

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ১৬০-১৫০-এর মধ্যে আনতে চান থমাস ডুলি

গার্দিওলা

পেপ গার্দিওলাকে সম্মান জানিয়ে ইতিহাদে নতুন নাম, ‘দ্য পেপ গার্দিওলা স্ট্যান্ড’

সিরিজ

আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ

থমাস ডুলি

বাংলাদেশের নতুন কোচ হলেন থমাস ডুলি

প্রধান কোচ

যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়ক এবার বাংলাদেশের নতুন প্রধান কোচ

পতাকা

নওগাঁয় আর্জেন্টিনা ভক্তদের সহযোগিতায় ব্রাজিলের ৪০০ ফুট পতাকা

বিশ্বকাপের ম্যাচ

বিশ্বকাপের ম্যাচ দেখতে দর্শকদের খরচে বড় ধাক্কা

স্ট্রাইকার হামজা আবদেলকরিম

মিশরের বিশ্বকাপ দলে হামজা

বাংলাদেশ

ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে এলো বাংলাদেশ

 

Zoom Bangla News

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp