Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা যে কারণে ডুবছে বাংলাদেশ ক্রিকেট, বললেন ইরফান পাঠান
ক্রিকেট (Cricket) খেলাধুলা

যে কারণে ডুবছে বাংলাদেশ ক্রিকেট, বললেন ইরফান পাঠান

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 2, 20232 Mins Read

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে র‌্যাংকিংয়ে তিন নম্বরে থেকে বিশ্বকাপে আসা বাংলাদেশ দল যেন ক্রিকেটটাই ভুলে গেছে। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের পর জয় শব্দটাই যেন দেখতে পাচ্ছেন না টাইগাররা। সাকিব আল হাসানের নেতৃত্বে টানা ছয় ম্যাচ হারের বৃত্তে।  যে কারণে ডুবছে বাংলাদেশ ক্রিকেট, বললেন ইরফান পাঠান

Advertisement

সম্প্রতি স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে সাকিবদের এমন বাজে পারফরম করার ব্যাখ্যা দেন সাবেক ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান।

বাংলাদেশের হারের ব্যাখ্যা দিয়ে ইরফান বলেন, ‘আমি এটাকে বাংলাদেশ ক্রিকেটের বড় পতন হিসেবেই দেখছি। বাংলাদেশে এমন নয় যে বিদেশে লিগ খেলা ক্রিকেটার নেই। মোস্তাফিজ, তাসকিন বিদেশে লিগ খেলছে। দলে মাহমুদউল্লাহ, মুশফিক, সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও রয়েছে। তবে দল হিসেবে তারা পারফর্ম করতে পারছে না।’

অন্যদিকে দলের নানা ইস্যু নিয়ে তিনি বলেন, ‘সামর্থ্যের অভাব বাংলাদেশের সমস্যা নয়। এই দলে আরও অন্য সমস্যা আছে। বাংলাদেশের এখন মাঠ এবং মাঠের বাইরের সমস্যার সমাধান করতে হবে।’

এদিকে বাংলাদেশ বোর্ডের সমস্যা নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে সাবেক ভারতীয় এ অলরাউন্ডার বলেন, ‘আমি সব সময় বলি— বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্টদের ভুল ও বাজে সিদ্ধান্তের কারণেই বাংলাদেশ ক্রিকেট ডুবছে। আমরা তাদের মাঠের বাইরের বিভিন্ন সমস্যার কথা জানি। এই দলে অবশ্যই তামিম থাকা দরকার ছিল।’

সাকিব-লিটনদের চ্যাম্পিয়নস লিগে জায়গা নিয়ে তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে যে ধরনের পারফরম করছে, তাতে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা অনিশ্চিত তাদের। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে হলে বাংলাদেশ দলকে বিশ্বকাপের বাকি দুই ম্যাচে জিততেই হবে। বিশ্বকাপে বাংলাদেশ তাদের পরবর্তী দুই ম্যাচে মুখোমুখি হবে যথাক্রমে শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa