Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় যে কারণে ফেরত যাচ্ছে এমপিও শিক্ষা-প্রতিষ্ঠানের ৪১৪ কোটি টাকা
জাতীয়

যে কারণে ফেরত যাচ্ছে এমপিও শিক্ষা-প্রতিষ্ঠানের ৪১৪ কোটি টাকা

By Saiful IslamMay 15, 20203 Mins Read

যে কারণে ফেরত যাচ্ছে এমপিও শিক্ষা-প্রতিষ্ঠানের ৪১৪ কোটি টাকা

Advertisement
জুমবাংলা ডেস্ক : যোগ্য শিক্ষা-প্রতিষ্ঠান না পাওয়ার কারণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য বরাদ্দ হওয়া ৮৬৫ কোটি টাকার মধ্যে ৪১৪ কোটি ফেরত যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে। এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য ৪৩৯ কোটি টাকা প্রেয়োজন হলেও এ বিভাগে এমপিওভুক্তির জন্য বরাদ্দ ছিল ২৮২ কোটি টাকা। বাকি ১৪৯ কোটি টাকা চলতি বছরের সংশোধিত বাজেটে বরাদ্দ সাপেক্ষে সমন্বয় করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২০২০-২১ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রস্তাবিত বাজেট ৩৩ হাজার ১১৯ কোটি ৭০ লাখ টাকা রাখা হয়েছে। এর মধ্যে উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে ৯ হাজার ৮৬৫ কোটি টাকা। যেখানে আগামী বছরের নতুন প্রতিষ্ঠান এমপিও খাতের জন্য বরাদ্দ রাখা হয়নি। গত বছর এটি ছিল ২৯ হাজার ৬৫১ কোটি টাকা। আগামী অর্থবছরে কারিগরি ও মাদ্রাসা বিভাগের প্রস্তাবিত বাজেটের আকার কত তা পাওয়া যায়নি।

সংশ্লিষ্টরা বলছেন, সরকারের পক্ষ থেকে প্রতি বছর প্রতিষ্ঠান এমপিও দেয়ার কথা বলা হলেও আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ খাতের কোনো বরাদ্দ রাখা হচ্ছে না। এতে চরম হতাশা প্রকাশ করেছেন এমপিওবঞ্চিত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। শুধু তাই নয়, এমপিও নীতিমালায় অসংগতি দূর করতে দুটি কমিটি গঠন করা হলেও সেই নীতিমালা এখনো আলোর মুখ দেখেনি। এতে নতুন করে আবেদন নিতে পারছেন শিক্ষা মন্ত্রণালয়।

জানা গেছে, চলতি অর্থবছরে স্কুল ও কলেজ এমপিওভুক্তির জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বরাদ্দ ছিল ৮৬৫ কোটি টাকা। কিন্তু এমপিও পাওয়া প্রতিষ্ঠানের মধ্যে স্কুল ও কলেজের সংখ্যা এক হাজার ৬৫১। তাদের পেছনে বছরে ব্যয় হবে ৪৫০ কোটি ৮৩ লাখ টাকা। যোগ্য প্রতিষ্ঠান না পাওয়ায় ৪১৪ কোটি টাকা ব্যবহার করতে পারল না শিক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে কারিগরি ও মাদ্রাসা বিভাগে ১ হাজার ৭৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। এসব প্রতিষ্ঠানের পেছনে বছরে ব্যয় হবে ৪৩০ কোটি টাকা। আর এই বিভাগে এমপিওভুক্তির জন্য বরাদ্দ ছিল ২৮২ কোটি টাকা। বাকি ১৪৯ কোটি টাকা চলতি বছরের সংশোধিত বাজেটে বরাদ্দ সাপেক্ষে সমন্বয় করা হবে বলে জানা গেছে। যদিও একশর বেশি প্রতিষ্ঠান চূড়ান্ত এমপিও থেকে ছিটকে গেছে। তবে তারা আপিলের সুযোগ পাবে।

তবে চলতি অর্থবছরের এমপিও বরাদ্দ ফেরত যাচ্ছে- এমন তথ্য জানা নেই বলে জানান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) ও এমপিওভুক্ত নীতিমালা কমিটির প্রধান মোমিনুল রশিদ আমিন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রম্নতি অনুযায়ী প্রতিবছর নতুন এমপিও হবে এমনটাই আমরা জানি। নীতিমালা সংশোধনীর ব্যাপারে কমিটির প্রধান এই কর্মকর্তা বলেন, আমাদের সবকিছু প্রস্তুত। করোনার কারণে চূড়ান্ত করতে পারছি না।

সর্বশেষ এসব প্রতিষ্ঠান যদি যোগ্য না হয় তবে সংশোধিত বাজেটে সমন্বয়ের টাকা আরও কমতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগকে একত্র করে এমপিও বরাদ্দ ছিল ১ হাজার ১৪৭ কোটি টাকা। আর যে পরিমাণযোগ্য প্রতিষ্ঠান পাওয়া গেছে তাদের পেছনে বছরে ব্যয় হবে ৮৮১ কোটি টাকা। আর ২৬৬ কোটি টাকা অব্যয়িত থাকবে।

এ ব্যাপারে নন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, এটা খুবই হতাশাজনক খবর। শিক্ষা মন্ত্রণালয়ের গাফিলতির কারণে এমনটা হয়েছে। তিনি বলেন, সারাদেশে এমপিওবঞ্চিত হাজার হাজার শিক্ষক বাজেটের দিকে তাকিয়ে আছেন। বাজেটের এমপিও খাতে বরাদ্দ রাখার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

June 22, 2026
Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

June 22, 2026
ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

June 22, 2026

Latest News

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

Sarwar

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

PM

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

PM

মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

Lake

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সাথে লেক ভ্রমণে ডা. জুবাইদা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa