Advertisement

স্পোর্টস ডেস্ক: টিম ইন্ডিয়ায় এখন কোচ বিদায়ের পালা। রবি শাস্ত্রী জাতীয় দলের দায়িত্বে থাকবেন কিনা, তা নিয়ে জল্পনা অব্যাহত, না থাকার সম্ভবনাই বেশি। এর মধ্যেই বিসিসিআই জানিয়ে দিয়েছে সেকথা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

রবি শাস্ত্রী যে ৪৫ দিনের বাড়তি মেয়াদে রয়েছেন, সেই মেয়াদ শেষ হলেই কপিল দেবের নেতৃত্বাধীন ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি বেছে নেবে ভারতের নতুন কোচ। শাস্ত্রী যদি কোচের পদে থাকতে চান, তাহলে পুনরায় তাকে আবেদন করতে হবে।

ভারতীয় বোর্ডের পদক্ষেপেই পরিষ্কার, শাস্ত্রীকে পুনর্বহাল না করার লক্ষ্যেই নতুন করে ক্রিকেট অ্যাডভাইসারি কমিটি তৈরি করা হল। তবে শাস্ত্রী-বিদায়ের এই আবহেই জাতীয় দলের কোচ হিসেবে সৌরভ গাঙ্গুলী এবং বীরেন্দ্র শেওয়াগকে নিয়ে আসার সওয়াল করেছেন একাধিক নেটিজেনরা।

তবে বাস্তব পরিস্থিতি বলছে, সৌরভ বা শেওয়াগ মোটেও ভারতের কোচ হতে পারবেন না। কারণ হিসেবে বিসিসিআইয়ের নিয়মকেই তুলে ধরা হচ্ছে। বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, কোচের পদে আবেদন করতে হলে, নিম্নলিখিত যোগ্যতা প্রয়োজন। কী সেই শর্ত?

১) কোনও টেস্ট খেলিয়ে দেশের হয়ে কমপক্ষে ২ বছর কোচিং করাতে হবে এবং ৬০ বছরের কম বয়স হতে হবে।

২) অ্যাসোসিয়েট কোনও দেশের অথবা আইপিএল অথবা সমমানের কোনও লিগে অথবা প্রথম শ্রেণির টিমের অথবা জাতীয় এ দলের হয়ে কমপক্ষে ৩ বছর কোচের অভিজ্ঞতা থাকতে হবে।

৩) খেলোয়াড়ি পর্যায়ে দেশের জার্সিতে কমপক্ষে ৩০টি টেস্ট অথবা ৫০টি ওয়ান ডে ম্যাচ খেলতে হবে এবং বিসিসিআইয়ের লেভেল ৩ পর্যায়ের শংসাপত্র থাকতে হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.