Advertisement
জুমবাংলা ডেস্ক : ইন্টারনেট সেবা শনিবার (২৮ সেপ্টেম্বর) চার ঘণ্টার জন্য বিঘ্ন বা ধীরগতি দেখা দিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সংস্থাটির মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) সাইদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিস্টেমের সি-এমই-ডাব্লিউই-৫ (এসএমডাব্লিউ-৫) কনসোর্টিয়াম শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা থেকে পরদিন রবিবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা সাবমেরিন ক্যাবলের লাইটিং ফিল্টার স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ে সময় এসএমডাব্লিউ-৫ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে সংযুক্ত সকল সার্কিটের ব্যান্ডউইথ পরিষেবা বন্ধ থাকবে। তবে একই সময়ে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন হতে সি-এমই-ডব্লিউই-৪ (এসএমডব্লিউ-৪) সাবমেরিন ক্যাবলের সার্কিটগুলো যথারীতি চালু থাকবে।

রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন সময়ে ইন্টারনেট গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্ন ঘটতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য বিএসসিপিএলসি কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.