Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা যে কারণে ‘সংঘর্ষ’ হতে পারে আইপিএল-পিএসএলের!
খেলাধুলা

যে কারণে ‘সংঘর্ষ’ হতে পারে আইপিএল-পিএসএলের!

By Md EliasMay 5, 20242 Mins Read

আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে দুটি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের টুর্নামেন্ট দুটি এর আগে একই সময়ে অনুষ্ঠিত হতে দেখা যায়নি। তবে আগামী বছর একই সময়ে আয়োজনের মাধ্যমে সংঘর্ষ হতে পারে আইপিএল-পিএসএলের। সাধারণত এপ্রিলের দিকে প্রতি বছর আইপিএলের আসর বসে। পিএসএলের পরবর্তী আসরও নির্ধারণ করা হয়েছে এপ্রিল-মে মাসে।

আইপিএল-পিএসএলের

Advertisement

আজ (শনিবার) এক সভা শেষে এই তথ্য জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টুর্নামেন্টটি পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে তারা দেখিয়েছে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনকে। এই টুর্নামেন্টটি শেষ হলেই পিএসএল আসর আগামী বছরের ৭ এপ্রিল থেকে ২০ মে’র মাঝে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর এর মাধ্যমেই টুর্নামেন্টটির মুখোমুখি অবস্থান তৈরি হতে পারে আইপিএলের সঙ্গে। এতে বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়ে বেশ ঝামেলায় পড়তে পারে দুই দেশ।

চলতি বছরের শুরুতে প্রায় একই সময়ে ৬টি ফ্র্যাঞ্চাইজি লিগের আসর বসেছিল। তার মধ্যে ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), আরব আমিরাতের আইএল টি-২০, দক্ষিণ আফ্রিকার এসএ টি-২০, অস্ট্রেলিয়ার বিগব্যাশ, নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ ও পিএসএল। যদিও টুর্নামেন্টগুলো শুরু হয়েছিল কিছুটা আগে-পরে। তবে একই সময়ে চলেছে অন্তত ৩–৪টি লিগ। সে কারণে ঠিকমতো বিদেশি ক্রিকেটারদের কিনেও খেলাতে পারেনি বিপিএলসহ অন্য টুর্নামেন্টগুলো।

একইভাবে আইপিএল ও পিএসএলের সময় কাছাকাছি হলেও বড় জটিলতায় পড়তে পারে দেশ দুটি। বিশেষত আইপিএল তুলনামূলক বেশি জনপ্রিয় আসর ও টাকার অঙ্কে বেশ এগিয়ে থাকায় সেদিকেই বেশি ঝোঁকার সম্ভাবনা আছে ক্রিকেটারদের। যার নেতিবাচক ফল দেখতে হতে পারে পাকিস্তানকে! কেবল খেলোয়াড়ই নয়, ম্যাচগুলোও প্রায় একই সময়ে শুরু হওয়ার কারণে সম্প্রচার কিংবা ভিউয়ারশিপও ভাগাভাগি হতে পারে দুই লিগের।

এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থাটির স্বাভাবিক উইন্ডোতে (ফেব্রুয়ারি-মার্চে) আয়োজন করা হবে। সে কারণে পিএসএল অনুষ্ঠিত হবে ৭ এপ্রিল থেকে ২০ মে’র মধ্যে। পরবর্তী আসরে (পিএসএল) প্লে-অফের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। তার আগে প্রথম রাউন্ডে করাচি, লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডির দলগুলো নিজেদের হোম ভেন্যুতে কমপক্ষে পাঁচ ম্যাচ করে আয়োজন করবে। তবে ভেন্যুর সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা চলছে।’

ভূমিধস ও বন্যায় ব্রাজিলে নি হ ত ৫৬

নয় বছর আগে থেকেই আইপিএলের একই সময়ে টুর্নামেন্ট আয়োজন না করার রীতি মেনে আসছিল পিএসএল কর্তৃপক্ষ। চলতি বছরের আসর অনুষ্ঠিত হয়েছে ১৭ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত। কিন্তু পরের বছর আর তেমনটা সম্ভব নয়, ফেব্রুয়ারির মাঝামাঝিতে হতে পারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে আয়োজন করেই পিএসএলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পিসিবির চিফ অপারেটিং অফিসার সালমান নাসের।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
ফিলিস্তিন

আর্জেন্টিনা ম্যাচের আগে আলোচনায় ফিলিস্তিন, কী বলছেন মিশরের কোচ

July 7, 2026
স্কালোনি

ব্রাজিলের হার নিয়ে মুখ খুললেন স্কালোনি

July 7, 2026
লিওনেল মেসি

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন লিওনেল মেসি

July 7, 2026

Latest News

ফিলিস্তিন

আর্জেন্টিনা ম্যাচের আগে আলোচনায় ফিলিস্তিন, কী বলছেন মিশরের কোচ

স্কালোনি

ব্রাজিলের হার নিয়ে মুখ খুললেন স্কালোনি

লিওনেল মেসি

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন লিওনেল মেসি

মিয়া খলিফা

স্পেন ম্যাচে স্টেডিয়ামে আলো ছড়ালেন মিয়া খলিফা

২০৩০ সালের বিশ্বকাপ

২০৩০ সালের বিশ্বকাপে সরাসরি খেলবে আর্জেন্টিনাসহ যে ৬ দেশ

Argentia

আর্জেন্টিনা সহজ ম্যাচ কঠিন করে জেতে কেন?

পর্তুগালের বিদায়

পর্তুগালের বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন কোচ মার্তিনেজ

আর্জেন্টিনা-মিশর

আর্জেন্টিনা-মিশর ম্যাচের ভবিষ্যদ্বাণী করল অপ্টা

আর্জেন্টিনা কোচ

ব্রাজিলের বিদায় নিয়ে যা বললেন আর্জেন্টিনা কোচ

বিশ্বকাপের শেষ চার ম্যাচ

নতুন বল দিয়ে খেলা হবে বিশ্বকাপের শেষ চার ম্যাচ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa