Advertisement
রাজনীতি ডেস্ক : বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি লন্ডন থেকে ঢাকা এসেছেন। শনিবার (০৩আগস্ট) দুপুরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় যান। সেখানেই তিনি অবস্থান করবেন।

বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ওই সূত্র জানায়, এবার দেশেই কুরবানির ঈদ করবেন সিথি। এই সময়ে তিনি শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে সাক্ষাৎ করে স্বাস্থ্যের খোঁজ নেবেন। পাশাপাশি স্বজনদের সঙ্গে যোগাযোগ করবেন। জানা গেছে, শর্মিলা রহমান সিথি দুই সপ্তাহ দেশে থাকবেন। এ সময়ে তিনি দলীয় কোনো কর্মসূচিতে অংশগ্রহণ কিংবা দলের গুরুত্বপূর্ণ কোনো নেতার সঙ্গে দেখা করবেন না।

২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মা’রা যান আরাফাত রহমান কোকো। কোকোর মৃত্যুর পর স্ত্রী শর্মিলা রহমান দুই সন্তানকে নিয়ে মালয়েশিয়া থেকে লন্ডনে চলে যান। এখন তারা সেখানেই বসবাস করছেন। জিয়া পরিবারের জ্যেষ্ঠ পুত্র এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও লন্ডনে অবস্থান করছেন। কোকোর পরিবারের সদস্যরাও একই এলাকায়; কিন্তু আলাদা ফ্ল্যাটে থাকছেন। সূত্র : আলোকিত বাংলাদেশ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.