Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা যে ‘গিরগিটি’ কৌশলে কেপ ভার্দেকে হারাবেন মেসিরা
খেলাধুলা ফুটবল

যে ‘গিরগিটি’ কৌশলে কেপ ভার্দেকে হারাবেন মেসিরা

By Rithe RoseJuly 3, 20263 Mins Read

ফুটবল ম্যাচ যদি হয় একটা দাবার বোর্ড, তবে লিওনেল স্কালোনি হলেন সেই গ্র্যান্ডমাস্টার যিনি প্রতিপক্ষের চাল দেখে নিজের ঘুঁটি সাজাতে সবচেয়ে বেশি ভালোবাসেন। ফুটবল বিশ্ব তাকে চেনে একজন ‘ট্যাকটিক্যাল গিরগিটি’ হিসেবে, যিনি দলের কোনো নির্দিষ্ট বা অনমনীয় ফর্মুলা নেই। প্রতিপক্ষকে কাটাছেঁড়া করে ম্যাচের আবহাওয়া বুঝে নিজের রূপ বদলানোই স্কালোনীর আসল শক্তির জায়গা। কাতার বিশ্বকাপের সেই মহাকাব্যের পর, ২০২৬-এর উত্তর আমেরিকার মঞ্চেও স্কালোনীর এই রণকৌশল আর্জেন্টিনাকে করে তুলেছে অপ্রতিরোধ্য।

Kep

Advertisement

আর্জেন্টিনা অতিরিক্ত মেসির নির্ভর, যা জানালেন স্কালোনি

এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে স্কালোনি কোনো একটি নির্দিষ্ট ফর্মুলায় আটকে ছিলেন না। প্রথম দুই ম্যাচে তিনি দলকে খেলিয়েছেন প্রথাগত ৪-৩-৩ এবং ৪-৪-২ (ডায়মন্ড) ফর্মুলার এক দারুণ মিশ্রণে, যেখানে মাঝমাঠের দখল রাখা এবং উইং দিয়ে আক্রমণ শাণানোই ছিল মূল লক্ষ্য। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে যখন শেষ ৩২ নিশ্চিত হয়েই গিয়েছিল, তখন স্কালোনি এক ধাক্কায় বেঞ্চের শক্তি পরীক্ষা করতে দল ৪-৩-৩ ফর্মুলায় সাজান এবং শুরুর একাদশে ৯টি পরিবর্তন আনেন। ফল? ৩-১ গোলের অনায়াস জয়। কিন্তু নকআউটের মঞ্চে গল্পটা সম্পূর্ণ ভিন্ন।

গ্রুপ পর্বের সেই ফর্মুলা এবং স্কালোনীর দর্শন

স্কালোনীর ট্যাকটিক্সের মূল ভিত্তি হলো মিডফিল্ডের ‘ফ্লুইডিটি’ বা নমনীয়তা। এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং রদ্রিগো ডি পলের ত্রয়ী মাঝমাঠের পুরো নিয়ন্ত্রণ নিজেদের পায়ে রাখে। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে স্কালোনীর ছক ছিল এমন:

বল পজেশন ও প্রেসিং: জর্ডানের বিপক্ষে ম্যাচেই আর্জেন্টিনার বল পজেশন ছিল ৭৩ শতাংশ। প্রতিপক্ষ বল কেড়ে নেওয়ার আগেই স্কালোনীর দল হাই-প্রেসিং করে বল পুনরুদ্ধার করেছে।

বাম প্রান্তের আক্রমণাত্মক জুটি: এই টুর্নামেন্টে স্কালোনীর সবচেয়ে বড় আবিষ্কার বাম প্রান্তে ফ্যাকুন্দো মেদিনা এবং থিয়াগো আলমাদার রসায়ন। এই জুটি প্রতিপক্ষের ডিফেন্সকে একপাশে টেনে নিয়ে অন্যপাশে লিওনেল মেসির জন্য জায়গা তৈরি করে দিচ্ছে।

কেপ ভার্দের ইস্পাতকঠিন দেয়াল ভাঙার ‘নতুন’ ফর্মুলা:

শুক্রবার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে স্কালোনীর টেবিলে এখন মস্ত বড় চ্যালেঞ্জ। কারণ, আফ্রিকার এই নবাগত দলটি এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় ‘সারপ্রাইজ প্যাকেজ’। তাদের রক্ষণাত্মক দেয়াল ভাঙতে স্কালোনি নকআউটের প্রথম ম্যাচে তার সবচেয়ে বিশ্বস্ত ৪-৪-২ ফর্মুলায় ফিরছেন।

মার্তিনেজ, মোলিনা, রোমেরো, লিসান্দ্রো, মেদিনা, ডি পল, ম্যাক অ্যালিস্টার, এনজো, আলমাদা, মেসি ও আলভারেজ থাকতে পারেন শুরুর একাদশে।

এই ফর্মুলার আসল রহস্য লুকিয়ে আছে আক্রমণভাগে। জর্ডান ম্যাচে লাউতারো মার্তিনেজ গোল করলেও, কেপ ভার্দের বিপক্ষে স্কালোনি মেসির সঙ্গী হিসেবে ফিরিয়ে আনছেন হুলিয়ান আলভারেজকে। গোড়ালির চোট কাটিয়ে পুরোপুরি ফিট হওয়া আলভারেজের নিরলস রানিং এবং ডিফেন্ডারদের ব্লক করার ক্ষমতা কেপ ভার্দের ডিফেন্সে ফাটল ধরাতে সাহায্য করবে। ৩৯ বছর বয়সী মেসি খেলবেন ‘ফ্রি রোল’-এ, অর্থাৎ তার ওপর পজিশনের কোনো বাধ্যবাধকতা থাকবে না।

মাঝমাঠে ডি পল ডান প্রান্ত সামলাবেন, আর থিয়াগো আলমাদা বাম প্রান্ত থেকে ভেতরে ঢুকে ‘ইনসাইড ফরোয়ার্ড’ হিসেবে খেলবেন, যা কেপ ভার্দের মিডফিল্ডের ব্লকিং জোনগুলোকে এলোমেলো করে দেবে।

ডিফেন্সে চোট কাটিয়ে ক্রিস্টিয়ান রোমেরোর প্রত্যাবর্তন স্কালোনিকে দিচ্ছে ৪-৪-২ ফর্মুলাতে আরও নিখুঁতভাবে কাউন্টার অ্যাটাক ঠেকানোর লাইসেন্স।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

স্কালোনীর এই দাবাড়ুর চাল কেপ ভার্দের নীল হাঙরদের নীল নকশাকে চুরমার করতে পারবে কি না, তা দেখার জন্য এখন অধীর অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
মেসিরা
Rithe Rose
  • Website
  • X (Twitter)
  • Instagram

Rithe Rose serves as a Sub Editor at the iNews Desk, supporting daily news operations with a strong focus on accuracy, clarity, and editorial consistency. In this role, Rithe edits and refines news copy, verifies facts, sharpens headlines, and ensures stories align with newsroom standards and ethical guidelines. With a keen eye for detail and deadlines, Rithe collaborates closely with reporters and editors to maintain quality control across breaking and developing stories, helping deliver timely and reliable news to readers.

Related Posts
Cotch

ছবি তোলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পুলিশের সঙ্গে মিশরের কোচের হাতাহাতি

July 3, 2026
ভোজিনিয়ার

মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনিয়ার

July 3, 2026
মেসি

বিমানবন্দরের চেকপয়েন্টে লাইটার জব্দ, হাসিতে ফেটে পড়লেন মেসি

July 3, 2026

Latest News

Cotch

ছবি তোলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পুলিশের সঙ্গে মিশরের কোচের হাতাহাতি

ভোজিনিয়ার

মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনিয়ার

মেসি

বিমানবন্দরের চেকপয়েন্টে লাইটার জব্দ, হাসিতে ফেটে পড়লেন মেসি

রোনালদো

২ বার ‘বিসমিল্লাহ’ বলে পেনাল্টিতে গোলের দেখা পেলেন রোনালদো

বিশ্বকাপে আর্জেন্টিনা

বিশ্বকাপে আর্জেন্টিনার বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগ, কড়া জবাব স্কালোনির

মাইক্রোচিপ

‘মাইক্রোচিপ’ বাঁচিয়ে দিল রোনালদোদের

রোনালদো

শেষ ষোলোতে উঠেই অবসর নিয়ে মুখ খুললেন রোনালদো

নেইমার

নরওয়ের বিপক্ষে কখন মাঠে নামবেন নেইমার, জানালেন আনচেলত্তি

ফিফার বিরুদ্ধে মামলা

বিশ্বকাপ থেকে ইরান বিদায়ে ফিফার বিরুদ্ধে ১ বিলিয়ন ডলারের মামলা!

Lcopy

আমি জিনিয়াস নই, আবার স্টুপিডও নই : আনচেলত্তি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa