nbr-1-750x563

Advertisement

জুমবাংলা ডেস্ক : করখেলাপির দায়ে তিন ব্যক্তির ব্যাংক হিসাবে বিশেষ নজরদারি বাড়াতে ব্যাংকগুলোর কাছে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চিঠিতে করখেলাপিদের হিসাবে যে কোন টাকা জমা থাকলে সঙ্গে সঙ্গে কর ফাঁকির সমপরিমাণ টাকা রাজস্ব বোর্ডে প্রেরণ করতে বলা হয়েছে। দেশের সকল ব্যাংকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে দেশের শুল্ক ও ভ্যাট নিয়ন্ত্রণকারী এই সংস্থাটি।

তিন ব্যক্তির মাধ্যমে মোট করখেলাপির পরিমাণ ১ কোটি ৭৩ হাজার ৯২৪ কোটি টাকা। সংশ্লিষ্টদের মতে, এরূপ ফাঁকি দেওয়ার প্রবণতা বৃদ্ধির কারণেই বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। তাই বাজেট ঘাটতি পূরণে ধার করতে হচ্ছে বিদেশি সংস্থা ও দেশিয় ব্যাংকিং ব্যবস্থা থেকে।

করখেলাপিদের মধ্যে- রাজধানীর উত্তরার অধিবাসী রোকসানা বেগমের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা টাকার পরিমাণ ১৭ লাখ ৬৮ হাজার ৩০ টাকা। চিঠিতে রোকসানা বেগমের স্বামীর নাম উল্লেখ করা হয়েছে আলমগীর কবির। ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ১৪৩ ধারা অনুযায়ী অবিলম্বে করখেলাপির ব্যাংক হিসাবে কোন টাকা থেকে থাকলে অথবা কোন টাকা জমা হওয়া মাত্র উল্লেখিত সমপরিমাণ টাকা উপকর কমিশনারের কার্যালয় কর অঞ্চল-৯ বরাবর পে-অর্ডারের মাধ্যমে প্রেরণ করতে বলা হয়েছে।

এছাড়া উত্তরার ৪ নম্বর সেক্টরের অধিবাসী অপর করখেলাপি মোহাম্মদ নজরুল ইসলাম। তার বিপরীতে ৩৩ লাখ ১০ হাজার ৮০৩ টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের। আয়কর অধ্যাদেশের একই ধারা অনুযায়ী ৫১ ব্যাংকের যেকোনো শাখায় কর ফাঁকির সমপরিমাণ টাকা জমা থাকলে সে পরিমাণ টাকা জমা হওয়ার সঙ্গে সঙ্গে পে-অর্ডারের মাধ্যমে রাজস্ব বোর্ডের উপ-কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল-৯ বরাবর প্রেরণ করার আহ্বান জানানো হয়েছে। তথ্য অনুযায়ী নজরুল ইসলামের পিতার নাম মো. আব্দুল মান্নান।

অপর করখেলাপির নাম সালমান এফ আলম। পিতার নাম কর্নেল (অবসরপ্রাপ্ত) শামসুল আলম। তিনি উত্তরা ৬ নম্বর সেক্টর অধিবাসী। তার বিরুদ্ধে ৪৯ লাখ ৯৫ হাজার ৯১ টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগ করেছে এনবিআর। বাংলাদেশে কর্মরত ৫১টি ব্যাংকে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে উল্লেখিত পরিমাণ টাকা জমা থাকলে যাতে অর্ডারের মাধ্যমে কর অঞ্চল-৯ বরাবর প্রেরণ করা হয়।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, দেশের চার কোটি লোকের কর দেওয়ার সামর্থ্য আছে। তাঁদের বেশির ভাগই স্বতঃপ্রণোদিতভাবে কর দেন না। আমরা তাঁদের কর জালে আনার উদ্যোগ নিয়েছি। সূত্র- অর্থসূচক

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.