Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় যে পাঁচ কারণে স্বামীর মার খান স্ত্রীরা
অপরাধ-দুর্নীতি জাতীয়

যে পাঁচ কারণে স্বামীর মার খান স্ত্রীরা

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 25, 20202 Mins Read
যে পাঁচ কারণে স্বামীর মার খান স্ত্রীরা
প্রতীকী ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক : কথা ছিল নারী তার স্বামীর ঘরে সুখে ভাত খাবেন, মার নয়। কিন্তু পরিসংখ্যান বলছে বাংলাদেশে বিবাহিতা নারীদের প্রতি চারজনের মধ্যে একজন স্বামীর হাতে মার খান।

বউ পেটানোর জন্য অন্তত পাঁচটি কারণ চিহ্নত করা হয়েছে বাংলাদেশ পরিসংখ্যান বুরোর মাল্টিপল ইনডেক্স ক্লাস্টার সার্ভে ২০১৯-এর সমীক্ষায়।

কারণগুলো হচ্ছে- স্বামীর অনুমতি ছাড়া বাইরে যাওয়া, বাচ্চাদের প্রতি যত্নশীল না হওয়া, স্বামীর সাথে তর্ক করা, স্বামীর চাহিদা মতো যৌন সম্পর্কে সাড়া না দেওয়া এবং রান্না ঘরে খাবার পুড়িয়ে ফেলা।

গত সোমবার প্রকাশিত সমীক্ষা প্রতিবেদন অনুয়ায়ী- ১৫ থেকে ৪৯ বছর বয়সী স্ত্রীদের ২৫.৪ শতাংশ উল্লেখিত পাঁচটির যেকোনো একটি কারণের জন্য স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন।

এ সমীক্ষা প্রতিবেদনের জন্য ২০১৯ সালের ১৯ জানুয়ারী থেকে ১ জুনের মধ্যে  ৬১,২৪২ টি পরিবারের কাছ থেকে ৩৩ ধরণের তথ্য সংগ্রহ করা হয়েছে। সমীক্ষার আওতাধীন এসব পরিবারের প্রত্যেকটিতে অন্তত: একটি মোবাইল বা ল্যান্ড ফোন আছে। এসব পরিবারের ৩৭ ভাগের বাসায় ইন্টানেট ডিভাইস রয়েছে এবং ৫ ভাগের বেশী পরিবারে পারসোনাল কম্পিউটার (পিসি) রয়েছে। সমীক্ষায় জানা গেছে ২০-২৪ বছর বয়সী স্ত্রীদের মধ্যে ১৫.৫ ভাগের বিয়ে হয়েছে ১৫ বছর হবার আগেই।

বিবাহিত স্ত্রীর প্রতি স্বামীর সহিংস আচরণ সম্পর্কে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বিপ্লবী নারী ফোরামের যুগ্ম আহ্বায়ক আমেনা আখতার রেডিও তেহরানকে বলেন, শুধু স্বামী নয় পরিবারে অন্য সদস্যদের দ্বারাও নির্যতনের ঘটনা ঘটে থাকে। অনেক ক্ষেত্র  কর্মজীবী মহিলাকেও তার আয়ের অর্থ স্বামীর হাতে তুলে দিতে হয় না হলে নির্যাতন নেমে আসে। এসব ঘটনা এখন অনেক বেশী ঘটছে যার সবটাই প্রকাশ পাচ্ছে না। এ ব্যাপারে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন আমেনা আখতার।

বিশিষ্ট নারী নেত্রী খুশি কবির এ প্রসঙ্গে বলেন, যতদিন সমাজ পুরুষতান্ত্রিক মনোভাব বজায় থাকবে, যতদিন নারীকে সমমার্যাদা দেয়া হবে না;  ততদিন ঘরে বা বাইরে নারীদের প্রতি সহিংস আচরণ বন্ধ হবে না।

এ প্রসঙ্গে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে. চৌধূরী গণমাধ্যমকে বলেছেন, পরিবারে গুরুতর কোনো অপরাধ না করে স্ত্রীরা স্বামীর হাতে মার খাচ্ছেন। এটা সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়।

তিনি মনে করেন, নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী না হবার কারণেই মূলত স্বামীরা এভাবে বউ পেটাতে উৎসাহ পান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ব্যারিস্টার ফুয়াদ

শেখ মুজিবকে সামনে রেখেই মুক্তিযুদ্ধ হয়েছে : ব্যারিস্টার ফুয়াদ

July 12, 2026
বৃষ্টিপাত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা

July 12, 2026
দরিদ্র গৃহবধূ

ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর

July 12, 2026

Latest News

ব্যারিস্টার ফুয়াদ

শেখ মুজিবকে সামনে রেখেই মুক্তিযুদ্ধ হয়েছে : ব্যারিস্টার ফুয়াদ

বৃষ্টিপাত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা

দরিদ্র গৃহবধূ

ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর

BD-PAK

পাকিস্তানের সঙ্গে নতুন এক সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে বাংলাদেশ

PM

জলাবদ্ধতা মোকাবিলায় কোনো গাফিলতি চলবেনা : প্রধানমন্ত্রী

বন্যা পরিস্থিতি

বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, ১৬ জেলায় নতুন সতর্কবার্তা

ঝড়ের শঙ্কা

রাতে ২০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

এইচএসসি ও সমমান পরীক্ষা

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

Sangsad

প্রবাসী কল্যাণ ব্যাংকে লুটপাট নিয়ে সংসদে যা বললেন অর্থমন্ত্রী

পাউবো

এখনও বিপৎসীমার ওপরে ৩ নদীর পানি, যে শঙ্কার কথা জানালো পাউবো

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa