ba-20191001104537

Advertisement

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের রান মেশিন বলা যেতে পারে বাবর আজমকে। ক্যারিয়ারের শুরু থেকেই দারুণ ধারাবাহিক। পাকিস্তানি দর্শকেরা তো বাবর আজমকে বিরাট কোহলির সঙ্গেও তুলনা করেন। এর অবশ্য কারণও আছে। এরই মধ্যে বেশ কিছু রেকর্ডে কোহলিকে পেছনে ফেলেছেন বাবর।

সোমবার করাচিতে দশ বছর পর ক্রিকেট ফেরার দিনে সেঞ্চুরি করেন পাকিস্তানের ডানহাতি ব্যাটার বাবর আজম। যে সেঞ্চুরিতে পেছনে ফেলেছেন বিরাট কোহলিকে।

বাবর এদিন খেলেন ১১৫ রানের ইনিংস। ওয়ানডেতে এটি তার ১১তম সেঞ্চুরি। দ্রুততম ১১তম ওয়ানডে সেঞ্চুরিতে বিরাট কোহলিকে পেছনে ফেলেন বাবর। পাশাপাশি দ্রুততম পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে এক পঞ্জিকা বর্ষে ১০০০ রান করেছেন এই ২৪ বছর বয়সী।

ওয়ানডেতে ১১তম সেঞ্চুরি পেতে কোহলির লেগেছিল ৮২ ইনিংস। সেখানে বাবর ১১তম সেঞ্চুরি পেলেন ৭১তম ইনিংসে। অর্থাৎ কোহলির চেয়ে ১১ ইনিংস কম খেলেই এই নজির বাবরের।

তবে ওয়ানডেতে দ্রুততম সময়ে ১১তম সেঞ্চুরির কীর্তিটা দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার। ৬৪ ইনিংস লেগেছিল তার। আর এই কীর্তি গড়তে ৬৫ ইনিংস লেগেছিল কুইন্টন ডি ককের। তিনি তালিকায় দ্বিতীয়। এর পরের অবস্থানেই এখন বাবর। আর চতুর্থ স্থানে কোহলি।

এর আগে টি-টোয়েন্টিতে দ্রুততম সময়ে এক হাজার রান পূরণে কোহলিকে পেছনে ফেলেছিলেন বাবর। এ ছাড়া আরো কয়েকটি রেকর্ডে বাবরের পেছনে কোহলি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.