Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় যে ৬ কারণে পল্লীনিবাসেই সম্পন্ন হয় এরশাদের দাফন
জাতীয়

যে ৬ কারণে পল্লীনিবাসেই সম্পন্ন হয় এরশাদের দাফন

By Shamim RezaJuly 17, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : রংপুরে নিজ বাসভবন পল্লী নিবাসের লিচুতলায় চিরনিদ্রায় শায়িত হন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। গেল মঙ্গলবার বিকালে পৌনে ছয়টায় রাষ্ট্রীয় সম্মানে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা এরশাদের দাফন সম্পন্ন হয়।

যে ৬ কারণে পল্লীনিবাসেই সম্পন্ন হয় এরশাদের দাফন

Advertisement

 

এর আগে সাবেক রাষ্ট্রপতির দাফন নিয়ে কয়েক দফা আলোচনা হয়েছে। সেই সময়ে তাকে বনানীর সামরিক কবরস্থানেই দাফন করার সিদ্ধান্তের কথা জানান পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। সেই সিদ্ধান্ত মোতাবেক সামরিক কবরস্থানে এরশাদের জন্য কবরও খনন করা হয়।

এরশাদের মৃত্যুর আগে সম্প্রতি প্রেসিডিয়াম সদস্যদের এক বৈঠকে তার দাফন নিয়ে কয়েক দফা আলোচনা হয়। সেখানে এ নিয়ে মতবিরোধ দেখা হয়। সেই সময়ে রংপুরবাসী হুসেইন মুহম্মদ এরশাদকে রংপুরে দাফনের দাবি জানান জানান।

অবশেষে যেসব কারণে রংপুরেই সাবেক এই রাষ্ট্রপতির সমাধি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো-

১. রংপুরের মানুষের আবেগ ও ভালোবাসায় শ্রদ্ধা রেখে পল্লী নিবাসেই সাবেক রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদকে দাফন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

২. পল্লী নিবাসে এরশাদের সমাহিত করার অনুমতি দিয়েছেন তার স্ত্রী ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ। এরশাদের কবরের পাশে নিজের জন্য কবরের জায়গা রাখার অনুরোধও করেছেন রওশন এরশাদ।

৩. জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদ রংপুর-৩ (সদর) আসনের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তিনি এ আসন থেকে টানা ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। রংপুরকে জাতীয় পার্টির ঘাঁটি বিবেচনা করা হয়। এরশাদ জেলে থেকেও এখান থেকে ভোট করে বারবার নির্বাচিত হয়েছেন।এই এলাকায় এরশাদের সমাধি থাকলে আগামী দিনেও রংপুরবাসীর আবেগ জাতীয় পার্টির পক্ষে থাকবে।

৪. পল্লীবন্ধুকে রংপুরে দাফনের বিষয়ে একাট্টা ছিলেন রংপুরের নেতাকর্মীরা। তারা আজ জানাজার আগে কালেক্টরেট ঈদগাহ মাঠে সেই দাবিতে স্লোগান দেন। পাশাপাশি প্ল্যাকার্ডও প্রদর্শন করেন।

৫. এরশাদকে রংপুরে দাফনের জন্য রংপুরের নেতাকর্মীরা গতকাল রাতেই কবর খুঁড়ে রাখেন। পল্লী নিবাসের লিচু তলায় এরশাদের বাবার কবরের পাশে তাকে সমাহিত করার সিদ্ধান্ত নেন তারা।রংপুরের মেয়রসহ সেখানকার নেতাকর্মীরা এরশাদের লাশ রংপুরের বাইরে নেয়া ঠেকানোর ঘোষণা দেন। জানাজাপূর্ব বক্তৃতায়ও সেখানকার নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের কাছে এই দাবি জানান।

৬. এরশাদকে ঢাকায় সমাহিত করতে না দেয়ার পক্ষে রংপুরবাসীর যুক্তি ছিল- পল্লীবন্ধু জীবদ্দশায় স্বাধীনভাবে রাজনীতি করতে দেয়া হয়নি। মৃত্যুর পরও তাকে ঘিরে রাজনীতি করা হচ্ছে। তাকে আবদ্ধ জায়গায় কবর দিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা চলছে। তাদের এসব অভিযোগ কেন্দ্রীয় নেতাদের কাছে শেষ পর্যন্ত যৌক্তিক মনে হয়েছে।

প্রসঙ্গত রোববার সকাল পৌনে ৮টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মির্জা ফখরুল

পুরনো কেমিক্যালে মশা মরছে না, নতুনে জোর দিন: মির্জা ফখরুল

July 20, 2026
Bonna

ভারী বৃষ্টিতে দেশের ৮ জেলায় হতে পারে বন্যা

July 20, 2026
Sahed

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ গ্রেফতার

July 20, 2026

Latest News

মির্জা ফখরুল

পুরনো কেমিক্যালে মশা মরছে না, নতুনে জোর দিন: মির্জা ফখরুল

Bonna

ভারী বৃষ্টিতে দেশের ৮ জেলায় হতে পারে বন্যা

Sahed

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ গ্রেফতার

Tista

তিস্তার পানি বৃদ্ধি, ডালিয়া পয়েন্টে খোলা হলো ৪৪টি জলকপাট

Rain

আগামী ৫ দিন কেমন থাকবে বৃষ্টিপাত, যা জানালো আবহাওয়া অফিস

রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

NRB

উৎসে কর যাচাইয়ে এনবিআরের ৫ নির্দেশনা

Proxy

প্রক্সি দিয়ে সরকারি চাকরি: মন্ত্রণালয়ে যোগ দিতে গিয়ে ধরা ৪ জন

Panna

আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার

সাঈদ-মুগ্ধ-ওয়াসিম

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa