Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় রংপুরে সাদ এরশাদকে সমর্থন দিয়ে প্রার্থীতা প্রত্যাহার করলেন আ.লীগের রাজু
জাতীয় রংপুর রাজনীতি স্লাইডার

রংপুরে সাদ এরশাদকে সমর্থন দিয়ে প্রার্থীতা প্রত্যাহার করলেন আ.লীগের রাজু

By Hasan MajorSeptember 16, 20192 Mins Read

রংপুরে সাদ এরশাদকে সমর্থন দিয়ে প্রার্থীতা প্রত্যাহার করলেন আ.লীগের রাজু

Advertisement
রংপুর প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রেজাউল করিম রাজু।

দলীয় সিদ্ধান্ত মেনে সোমবার বিকাল সাড়ে ৪টায় রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিনের কাছে তিনি প্রার্থীতা প্রত্যাহারপত্র জমা দেন। ফলে এ আসনে এবারও জোটগতভাবে উপনির্বাচন করতে যাচ্ছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য জাতীয় পার্টির প্রার্থী রওশনপুত্র রাহগীর আল মাহী সাদ এরশাদের পক্ষে কাজ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

এর আগে ৪টার দিকে রিটার্নিং কর্মকর্তার অফিসে যাওয়ার সময় দলীয় নেতাকর্মীদের বাঁধার মুখে পড়েন রাজু। এসময় নেতাকর্মীরা রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনের সড়কে শুয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানান। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। প্রায় আধাঘণ্টা অবরোধের পর নেতাকর্মীদের বুঝিয়ে রিটার্নিং কর্মকর্তার অফিসে যান রাজু।

সাড়ে ৪টায় মনোনয়নপত্র প্রত্যাহার শেষে অ্যাডভোকেট রেজাউল করিম রাজু সাংবাদিকদের বলেন, জাতীয় রাজনীতির স্বার্থে প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, প্রচার সম্পাদক রোজী রহমান, মহিলা বিষয়ক সম্পাদক লতিফা শওকত, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি, জেলা যুবলীগের সভাপতি বাশার, সাধারণ সম্পাদক মুরাদ হোসেনসহ জেলা, মহানগর আওয়ামী লীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আগামী ৫ অক্টোবরের উপনির্বাচনে জাতীয় পার্টি, বিএনপি, স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন।  জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন এরশাদপুত্র রাহগীর আল মাহি সাদ ওরফে সাদ এরশাদ, বিএনপি থেকে রিটা রহমান, খেলাফত মজলিস থেকে তৌহিদুর রহমান মন্ডল, গণফ্রন্ট থেকে কাজী শহিদুল্লাহ এবং ন্যাশনাল পিপলস পার্টি থেকে শফিউল আলম ।

এছাড়াও জাতীয় পার্টির রংপুর জেলার সাবেক সদস্য সচিব ও জাতীয় পার্টি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য এবং এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনেপ্রতিদ্বন্দ্বীতা করবেন।

রংপুর সদর উপজেলা ও সিটি করপোরেশনের ২৫টি ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনের মোট ভোটার রয়েছে ৪ লাখ ৪২ হাজার ৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২১ হাজার ৩১০ জন এবং ২ লাখ ২০ হাজার ৭৬২ জন নারী ভোটার। ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে ইভিএমে ভোট অনুষ্ঠিত হয়।
এবারও ইভিএমে ভোট হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

July 15, 2026
মির্জা ফখরুল

বসুন্ধরা আবাসিকে শিক্ষিত ও স্বচ্ছ মানুষের বাস : মির্জা ফখরুল

July 15, 2026
বিএনপি নেতা

বালু ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’

July 15, 2026

Latest News

প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

মির্জা ফখরুল

বসুন্ধরা আবাসিকে শিক্ষিত ও স্বচ্ছ মানুষের বাস : মির্জা ফখরুল

বিএনপি নেতা

বালু ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’

প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

Storm

রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

নাহিদ ইসলাম

কুড়িগ্রামে আসছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম

শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

দুইজনের মৃত্যুদণ্ড

দলিল লেখক মিন্টু হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের প্রতি বছর বর্ষায় একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa