Advertisement
জুমবাংলা ডেস্ক: রংপুর বিভাগ সমিতি, ঢাকা’র কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন রংপুর জেলার সন্তান বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম। 

শনিবার সাভারের মিলিটারি ডেইরি ফার্মে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলামকে সভাপতি, বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. আবু কালাম সিদ্দিককে সাধারণ সম্পাদক এবং সিরাজুল ইসলামকে  কোষাধ্যক্ষ করে রংপুর বিভাগ সমিতি, ঢাকা’র আংশিক কমিটি ঘোষণা করা হয়। 

নতুন কমিটিতে বিদায়ী কমিটির সভাপতি ও সাবেক সিনিয়র সচিব মাহফুজুর রহমান এবং বিদায়ী কমিটির কার্যকরী সভাপতি এ্যাডভোকেট ড. আব্দুল্লাহ আল নাসেরকে কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।

ছবিতে ডান থেকে নবনির্বাচিত সভাপতি, কোষাধ্যক্ষ এবং সাধারণ সম্পাদক

এছাড়া গাইবান্ধা থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান সাঈদ নূর আলম, ঠাকুরগাঁও থেকে এ্যাডভোকেট নজরুল ইসলাম, লালমনিরহাট থেকে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান, পঞ্চগড় থেকে ইঞ্জিনিয়ার সামিউর রহমান, কুড়িগ্রাম থেকে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গণিকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে।

রংপুর বিভাগ সমিতি, ঢাকা’র নতুন গঠনতন্ত্র অনুযায়ী ৭১ সদস্য বিশিষ্ট কমিটির বাকি সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে।

বার্ষিক সাধারণ সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া,  রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। এছাড়া অনুষ্ঠানে ঢাকায় কর্মরত রংপুর বিভাগের কৃতি সন্তানরা উপস্থিত উপস্থিত ছিলেন।

বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য সমিতির বার্ষিক সাধারণ সভা এবং এ উপলক্ষে আয়োজিত পিকনিক শেষ হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.