
সেনাপ্রধান রংপুর সেনানিবাসে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া।
পরিদর্শনকালে সেনাপ্রধান রংপুর সেনানিবাসে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও সামরিক স্থাপনা পরিদর্শন করেন।
এছাড়াও সেনানিবাসে কর্মরত অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সেনাসদস্যদের উদ্দেশ্যে দরবার গ্রহণ করেন। পরবর্তীতে সেনাবাহিনী প্রধান রংপুর সেনানিবাসে একটি গাছের চারা রোপণ এবং মোনাজাতে অংশগ্রহণ করেন।
পরিদর্শনকালে জিওসি ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া ছাড়াও সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং রংপুর সেনানিবাসের অন্যান্য সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।-আইএসপিআর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



