জুমবাংলা ডেস্ক: রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ১৬ জন।

Advertisement

বৃহস্পতিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে বলেছেন, ১৬ জন আওয়ামী লীগ নেতা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে মনোনয়ন বোর্ডের সভায় আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হবে বলে তিনি জানান।

আবেদনপত্র সংগ্রহকারীরা হলেন- আওয়ামী লীগের উপদেষ্টাপরিষদ সদস্য চৌধুরী খালেকুজ্জামান, রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, রংপুর জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রোজী রহমান, রংপুর মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল ইমলাম মিলন, রংপুর মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ, রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোমতাজ উদ্দীন আহমেদ, রংপুর মহানগর আওয়ামী লীগের সদস্য মো. মোসাদ্দেক হোসেন বাবলু, রংপুর জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক এটিএম তোহিদুর রহমান টুটুল, রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গোলাম রব্বানী বিপ্লব, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রাজু, রংপুর মহানগর আওয়ামী লীগের সদস্য মো. দেলোয়ার হোসেন, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. সফিউর রহমান, রংপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি দিলশাদ ইসলাম এবং হাবিবুল হক সরকার।

গত ১৪ জুলাই জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে ১৬ জুলাই আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। ১ সেপ্টেম্বর ওই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া যাবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত, যাচাই বাছাই ১১ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৬ সেপ্টেম্বর এবং ৫ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.