Advertisement
নিজস্ব প্রতিবেদক:  দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রওশন এরশাদপন্থী জাতীয় পার্টির কয়েকজন নেতাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটির প্রেসিডিয়াম সদস্যরা।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা এবং তাকে বিরোধীদলীয় নেতা বানানোর জন্য স্পিকার বরাবর চিঠি দেওয়ায় তাদের বিরুদ্ধে এ কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

শুক্রবার বিকাল ৫টায় শুরু হওয়া জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান জি এম কাদের।

সভায় উপস্থিত ছিলেন এমন কয়েকজন জাতীয় পার্টির নেতা জুমবাংলাকে বলেন, দলের প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, সাবেক পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং মুজিবুল হক চুন্নুসহ আরও কয়েকজন নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তারা জানান।

বৈঠক শেষে দলের প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহম্মেদ মিলন গণমাধ্যমকে বলেন, ‘যারা পার্টির শৃঙ্খলা ভঙ্গ করেছেন তাদের মধ্যে দুই একজনকে অব্যাহতি দেওয়া হবে। কাল এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

তিনি বলেন, ‘আমাদের পার্টির ১৯জন এমপি আমাদের সাথে আছেন। তিন চারজন প্রেসিডিয়াম সদস্য ছাড়া সবাই আমাদের সঙ্গে আছেন।’

বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির একাংশ সাবেক রাষ্ট্রপতি এরশাদের স্ত্রী রওশন এরশাদকে তাদের দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করে। রওশন এরশাদের গুলশানের বাসভবনে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

পরে এক সংবাদ সম্মেলনে জি এম কাদের বলেন, ‘রওশন এরশাদকে সম্মান করি। যতটুকু শুনেছি, তিনি নিজে থেকে নিজের কথা বলেননি। শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এটা নিয়ে অস্থির হওয়ার কিছু নেই।… যেকোনও ব্যক্তি যেকোনও ঘোষণা দিলেই তো তা বাস্তবায়ন হয় না’।

গঠনতন্ত্রের ২০/ধারা ক উপধারার উদ্ধৃতি করে জি এম কাদের বলেন, ‘আমাকে এরশাদ সাহেব তার অবর্তমানে দলের চেয়ারম্যান হিসেবে কাজ করতে নির্বাচিত করেছেন।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.