Advertisement
স্পোর্টস ডেস্ক : চলছে দ্বাদশ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের খেলা। ইতিমধ্যে বিশ্বকাপের ২৭ ম্যাচ শেষ হয়ে গেছে। ক্রিকেটীয় নৈপুণ্যের সঙ্গে ব্যক্তিগত পারফরম্যান্সও উপভোগ করছেন ক্রিকেটপ্রেমীরা।

এখন পর্যন্ত কে সর্বোচ্চ রান সংগ্রহকারী, কে উইকেট শিকারি। কার সেঞ্চুরি বেশি। এ সম্পর্কিত তথ্যগুলো কারোরই অজানা নয়। এসব বিবেচনা করেই সাবেক ক্রিকেটাররা সাজাচ্ছেন তাদের সেরা একাদশ। ব্যতিক্রম নন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান রবিন উথাপ্পাও।

দ্বাদশ বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স করা ক্রিকেটারদের নিয়ে একাদশ সাজিয়েছেন এই ক্রিকেটার। তার একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

এদিকে দলে অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন সাকিব। বিশ্বকাপের এবারের আসরে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২৪ রানের ইনিংস খেলে বাংলাদেশকে এনে দিয়েছেন দারুণ এক জয়।

তাছাড়া বল হাতেও ছন্দে আছেন সাকিব। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নজরকাড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশফিক। উথাপ্পার দলে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে রাখা হয়েছে মুশফিককে।

উথাপ্পার সেরা একাদশঃ ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মা, অ্যারন ফিঞ্চ, জো রুট, সাকিব আল হাসান, ইয়ন মরগান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ক্রিস মরিস, জফরা আর্চার, মিচেল স্টার্ক, ইমরান তাহির।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.