
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে আগামী ২ মে (রবিবার) বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল সেবার মাধ্যমে ওই অর্থ বিতরণ করা হবে। অর্থ মন্ত্রণালয় ও এনবিআরের একটি ঊর্ধ্বতন সূত্রে এসব তথ্য জানা গেছে।
দরিদ্র পরিবারগুলো অন্তত ঈদের আগেই তাদের প্রয়োজনীয় খাদ্য বা ওষুধের মতো মৌলিক চাহিদা পূরণ করতে পারেন সেজন্যই প্রথম পর্যায়ে ওই নগদ সহায়তা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, করোনা সংক্রামণের প্রথম ঢেউয়ে ২০২০ সালের ১৪ মে প্রধানমন্ত্রী সারা দেশে ৫০ লাখ দরিদ্র পরিবার ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর প্রত্যেককে ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা দিয়েছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



