প্রধানমন্ত্রী

Advertisement
জুমিবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের চলতি বছরের অধিবেশনে যোগ দিতে আগামী রবিবার নিউইয়র্কের পথে ঢাকা ত্যাগ করবেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

মোমেন বলেন, আগামী মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আসা রাষ্ট্র ও সরকারপ্রধানদের জন্য আয়োজিত এক সংবর্ধনায় প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে। তিনি ২২ সেপ্টেম্বর সাধারণ পরিষদের বিতর্ক পর্বে বাংলাদেশের বক্তব্য উপস্থাপন করবেন।

নিউইয়র্কে অবস্থানকালে সাধারণ পরিষদের সভার পাশাপাশি রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবসহ কয়েকটি বিষয়ে পৃথক অনুষ্ঠানে যোগ দেবেন।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেত্থা থাভিসিন ও ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডেরিকসেনসহ কয়েকজন রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হতে পারে বলে পররাষ্ট্রমন্ত্রী জানান।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি ও যুক্তরাজ্যের লন্ডন হয়ে প্রধানমন্ত্রী আগামী ৪ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে বলে কূটনীতিকেরা জানান।

জনগণ আবার সুযোগ দিলে গ্রাম হবে শহরের মতো : প্রধানমন্ত্রী

 

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.