Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক রবিবার স্পেন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক জাতীয় ট্র্যাভেল স্লাইডার

রবিবার স্পেন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

By Hasan Majorনভেম্বর 28, 2019Updated:নভেম্বর 28, 20192 Mins Read

Advertisement
নিজস্ব প্রতিবেদক: আগামী রবিবার (১ ডিসেম্বর) স্পেন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই সফরে তিনি স্পেনের মাদ্রিদে অনুষ্ঠেয় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৫ তম প্যারিস বার্ষিক সম্মেলনের রাষ্ট্র ও সরকার প্রধানদের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন আজ এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পেনে অনুষ্ঠেয় আসন্ন জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে উন্নত এবং স্বল্পোন্নত দেশ সমূহের জন্য প্যারিস চুক্তির মাধ্যমে জলবায়ু অর্থায়ন নীতি বাস্তবায়নে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাবেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জলবায়ু অর্থায়ন নীতি বাস্তবায়নে এবং উন্নত ও স্বল্পোন্নত দেশ সমূহের জন্য বিশেষ ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাবেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সম্মেলনে প্রদত্ত ভাষনে জলবায়ু জনিত কারণে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ওয়ারস ইন্টারন্যাশনাল ম্যাকানিজম ম্যান্ডেটকে আরো শক্তিশালী করার মাধ্যমে ঝুকিপূর্ণ দেশ সমূহকে জলবায়ু সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহবান জানাবেন।

তিনি আরো বলেন, এ ছাড়া প্রধানমন্ত্রী জলবায়ু পরির্বতন জনিত কারণে সৃষ্ট বিরূপ প্রভাবের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থায় ভবিষ্যৎ কৌশল হিসাবে বাংলাদেশের সাফল্য ও অর্জন সম্মেলনে তুলে ধরবেন।

তিনি বলেন, আমরা দৃঢতার সাথে বলতে পারি, সম্মেলনে বাংলাদেশের অংশ গ্রহন বিশ্ব জলবায়ু মধ্যস্থতায় বাংলাদেশের অবস্থান আরো সুদৃঢ় হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জল হবে।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, সম্মেলনে বাংলাদেশ বিশ্ব নেতাদের অবহিত করবে যে, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কক্সবাজারের সমগ্র এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, এটি একটি দুর্যোগের মতো হয়েছে।

প্রধানমন্ত্রী সম্মেলনে যোগদানের পাশাপাশি ২ ডিসেম্বর স্পেনের প্রেসিডেন্ট পেড্রো সানহেজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে বাংলাদেশের বিনিয়োগ বান্ধব পরিবেশ তুলে ধরে দেশের জ্বালানী, যোগাযোগ ও স্বাস্থ্য খাতে স্পেনিশ বিনিয়োগের আহবান জানানো হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন অংশীদারের দেশ সমূহের মধ্যে স্পেন একটি এবং বাংলাদেশী পণ্যের চতুর্থ আমদানিকারক দেশ। এই বৈঠকের ফলে দু’দেশের মধ্যকার সম্পর্ক আরো জোরদারের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী এই একই দিনে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গেও বৈঠক করবেন।

পররাষ্ট্র মন্ত্রী বলেন, বৈঠকে দ্বিপক্ষীয় ইস্যু, ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশ ডেল্টা প্লান-২১০০ নিয়ে দু’নেতার মধ্যে আলোচনা হবে।

প্রধানমন্ত্রী ১ ডিসেম্বর স্পেনের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন এবং ৩ ডিসেম্বর দেশে ফিরে আসবেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
যুদ্ধবিমান

চীনের J-10CE যুদ্ধবিমান কেনার পরিকল্পনায় বাংলাদেশ, বাড়ছে আঞ্চলিক কৌশলগত আলোচনা

জুন 19, 2026
পুলিশ

গাঢ় নীল-জলপাই রঙের পুরোনো ইউনিফর্মে ফিরছে পুলিশ

জুন 19, 2026
কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুন 19, 2026
Latest News
যুদ্ধবিমান

চীনের J-10CE যুদ্ধবিমান কেনার পরিকল্পনায় বাংলাদেশ, বাড়ছে আঞ্চলিক কৌশলগত আলোচনা

পুলিশ

গাঢ় নীল-জলপাই রঙের পুরোনো ইউনিফর্মে ফিরছে পুলিশ

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

বেসরকারি এতিমখানা

১৪০ কোটি টাকা পাচ্ছে বেসরকারি এতিমখানা

জেলা প্রশাসক

মাজার উন্নয়নে পদক্ষেপ নেয়া হবে : জেলা প্রশাসক

Rain

টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস

মোহাম্মদপুরে বিএনপি নেতা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, অবস্থা গুরুতর

হরমুজ

হরমুজে ৬০ দিন জাহাজ চলাচলে কোনো ফি নেবে না ইরান

নাসীরুদ্দীন

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারের পতন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

চিনি

পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযান, ৮০০ কেজি চিনি ও ট্রাক জব্দ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa