Advertisement
জুমবাংলা ডেস্ক: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে রবিবার থেকে সারাদেশে ৪৮ ঘণ্টার হরতালের ঘোষণা দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার বিকাল চারটায় অনলাইন ব্রিফিং-এ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হরতালের এ ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, রবিবার সকাল ৬টা থেকে শুরু হয়ে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ধর্মঘট চলবে।

রিজভী বলেন, নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তার সব নেতা-কর্মীকে মুক্তি দিতে সরকারের ওপর চাপ সৃষ্টিকরতে তারা হরতাল পালন করবেন।

বিএনপির পাশাপাশি নুরুল হক নূরের নেতৃত্বে গণঅধিকার পরিষদও রবি ও সোমবার ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে।

সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা পঞ্চম দফা অবরোধ কর্মসূচী শেষ হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়।

এদিকে, তফসিলের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট (এলডিএ) বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল এবং গণতন্ত্র মঞ্চ সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল পালন করে।

নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে হামলার প্রতিবাদে ২৯ অক্টোবর দেশব্যাপী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল পালন করেন তারা। এই কর্মসূচি চলাকালে বেশকিছু যানবাহনে অগ্নিসংযোগ, সংঘর্ষ-হামলা এবং ৩ জন নিহতের ঘটনা ঘটে।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির বহুল আলোচিত মহাসমাবেশ শুরু হওয়ার মাত্র দেড় ঘণ্টা পর কাকরাইলে ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। কিছুক্ষণের মধ্যেই নয়াপল্টনে সহিংস সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে সমাবেশ মাঝপথে পণ্ড হয়ে যায়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.