Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা বিশ্বসেরা টেস্ট অলরাউন্ডার এখন রবীন্দ্র জাদেজা
ক্রিকেট (Cricket) খেলাধুলা

বিশ্বসেরা টেস্ট অলরাউন্ডার এখন রবীন্দ্র জাদেজা

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 9, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট অলরাউন্ডার তালিকার শীর্ষে উঠেছেন ভারতের রবীন্দ্র জাদেজা। ক্যারিয়ারে এর আগে ২০১৭ সালের আগস্টে এক সপ্তাহের জন্য একবার অলরাউন্ডার তালিকায় শীর্ষে উঠেছিলেন তিনি।

বিশ্বসেরা টেস্ট অলরাউন্ডার এখন রবীন্দ্র জাদেজাওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারকে সরিয়ে তৃতীয়স্থান থেকে দুই ধাপ এগিয়ে শীর্ষে ওঠেন জাদেজা। ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে অলরাউন্ডারদের তালিকার শীর্ষে ছিলেন হোল্ডার।

৪০৬ রেটিং নিয়ে শীর্ষে জাদেজার পর ৩৮২ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে হোল্ডার। ৩৪৭ রেটিং নিয়ে তৃতীয়স্থানে ভারতের রবীচন্দ্রন অশি^ন। ৩২৪ রেটিং নিয়ে চতুর্থস্থানে বাংলাদেশের সাকিব আল হাসান।

চলতি সপ্তাহে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের  প্রথম ইনিংসে ব্যাট হাতে অপরাজিত ১৭৫ রান করেন তিনি। আর বল হাতে দুই ইনিংসে যথাক্রমে ৫ ও ৪ উইকেট নেন জাদেজা।

Advertisement

এমন পারফরমেন্সের সুবাদে অলরাউন্ডার  তালিকায় উন্নতি হয়েছে জাদেজা। শুধুমাত্র অলরাউন্ডারদের তালিকায় নয়, ব্যাটিং-বোলিং তালিকাতেও উন্নতি হয়েছে জাদেজার।

ব্যাটারদের তালিকায় ১৭ ধাপ এগিয়ে ৩৭তমস্থানে উঠে এসেছেন জাদেজা। তার রেটিং ৫৭৮। ক্যারিয়ার সেরা ৯৩৬ রেটিং নিয়ে এই তালিকায় সবার উপরে অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন । পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম  টেস্টের প্রথম ইনিংসে ১০ রানের জন্য সেঞ্চুরি মিস করেন লাবুশেন।

আর বোলিং তালিকায় ৩ ধাপ এগিয়ে ১৭তমস্থানে জায়গা করে নিয়েছেন জাদেজা। এখানে জাদেজার রেটিং ৭০৪। ৮৯২ রেটিং নিয়ে সবার উপরে অস্ট্রেলিয়ার অধিনায়ক-পেসার প্যাট কামিন্স।

রাওয়ালপিন্ডিতে গতকাল শেষ হয়েছে পাকিস্তান-অস্ট্রেলিয়ার টেস্ট। ব্যাটিং স্বর্গে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন পাকিস্তানের ইমাম। তাই ৪৭৭ রেটিং নিয়ে ৬৩তমস্থানে জায়গা করে নিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে ১৮৫ রান করেন পাকিস্তানের আজহার আলি। দশ ধাপ এগিয়ে ১২তমস্থানে উঠেছেন আজহার। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৩৬ রান করেন ওপেনার আব্দুল্লাহ শফিক। ২৭ ধাপ এগিয়ে ৬৭তমস্থানে এখন শফিক।

অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্টে  সবচেয়ে সফল বোলার ছিলেন স্বাগতিক বাঁ-হাতি স্পিনার নোমান আলি। প্রথম ইনিংসে ১০৭ রানে ৬ উইকেট নেন তিনি। তাই ১৯ ধাপ এগিয়ে ৫১তমস্থানে উঠেছেন নোমান।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa