Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক রমজানে রোহিঙ্গাদের প্রতি ‍সংহতি প্রকাশের আহ্বান ইউএনএইচসিআর প্রধানের
জাতীয় স্লাইডার

রমজানে রোহিঙ্গাদের প্রতি ‍সংহতি প্রকাশের আহ্বান ইউএনএইচসিআর প্রধানের

By জুমবাংলা নিউজ ডেস্কMay 9, 2019Updated:May 9, 20192 Mins Read
রমজানে রোহিঙ্গাদের প্রতি ‍সংহতি প্রকাশের আহ্বান ইউএনএইচসিআর প্রধানের
জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। ছবি: সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক: সারাবিশ্বে জোরপূর্বক বাস্তুচ্যুত শরণার্থীসহ বাংলাদেশে বসবাসরত এক মিলিয়নের বেশি রোহিঙ্গাদের প্রতি সংহতি প্রকাশের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। খবর ইউএনবি’র।

পবিত্র রমজানের মাসে সিয়াম পালনকারী ধর্মপ্রাণ মুসলিমদের প্রতি উষ্ণ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তিনি বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যের আহ্বান জানান।

সম্প্রতি কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শনকালে রেকর্ডকৃত এক ভিডিও বার্তায় ইউএনএইচসিআর প্রধান বলেন, ‘পবিত্র রমজান মাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা বহন করে, যা আমরা অবশ্যই ভুলে যাব না। এই মাস আমাদের সকলকে আলাদা না হয়ে একত্রিত থাকার শিক্ষা দেয়।’

গ্র্যান্ডি বলেন, ‘এই বিশ্বে আমরা প্রতিনিয়ত মানুষের দুঃখ, কষ্ট ও হতাশা প্রত্যক্ষ করি, প্রায় ৭০ মিলিয়ন মানুষকে জোর করে তাদের ঘরবাড়ি ছাড়া করা হয়েছে। ধৈর্য্য ও দয়া প্রদর্শনে রমজানের মূল্য আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’

হাইকমিশনার বলেন, ‘রমজান হলো নিরাপত্তা ও আশ্রয়ের খোঁজে নিরীহ নিরপরাধ শরণার্থী মানুষদের স্মরণ করার সময় এবং সহিংসতা ও নির্যাতনের কারণে বাধ্য হয়ে ঘরবাড়ি ছাড়া মানুষদের সহযোগিতা প্রদর্শন করার সময়। আসুন, তাদের পাশে দাঁড়াই এবং আজ ও প্রতিদিন তাদের প্রতি একাত্মতা প্রদর্শন করি।’

তিনি গুরুত্বারোপ করে বলেন, এবছর এই পবিত্র মাস এমন সময় এসেছে, যখন উপাসনালয়ে জড়ো হওয়া মানুষের ওপর আকস্মিক হামলার ঘটনা ঘটে।

‘তবে, কক্সবাজারে আমরা দেখতে পাচ্ছি যে, বাংলাদেশের মানুষ অতি অল্প জায়গাতেও জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রতি অত্যন্ত মানবিকতা, সমবেদনা, সংহতি, উদারতা দেখাচ্ছে, যা রমজানের মূল্য প্রদর্শন করে’, যোগ করেন গ্র্যান্ডি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আযম খান

প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরাও করি : আযম খান

July 6, 2026
Current

বিল বাড়লেও কেন কমছে না লোডশেডিং, ব্যাখ্যা পিডিবির

July 6, 2026
পুলিশের শীর্ষ কর্মকর্তা

পুলিশের শীর্ষ ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

July 6, 2026

Latest News

আযম খান

প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরাও করি : আযম খান

Current

বিল বাড়লেও কেন কমছে না লোডশেডিং, ব্যাখ্যা পিডিবির

পুলিশের শীর্ষ কর্মকর্তা

পুলিশের শীর্ষ ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

Honey

হানিট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল: চক্রের ৫ সদস্য গ্রেফতার

আলভীর জামিন

অভিনেতা জাহের আলভীর জামিন আবারও নামঞ্জুর

ইউপি-পৌরসভা

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, প্রথম ধাপে ইউপি-পৌরসভা

ভারী বৃষ্টি

কক্সবাজারে ভারী বৃষ্টিতে চার জায়গায় পাহাড়ধস, ৯ জনের মৃত্যু

BCS

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

লোডশেডিং

বিদ্যুৎ ‘শর্টেজ’–এর জন্য নয়, ‘টেকনিক্যাল’ কারণে গ্রামের লোডশেডিং

এনআইডি

এনআইডির জরুরি সেবা কার্যক্রম আপাতত বন্ধ ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa