Advertisement

স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে ক্রিকেটটা শুরুর জন্য রমজান মাসকেই বেছে নিতে চাইছে পাকিস্তানের ক্রীড়া সংগঠকরা। তবে দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছে, রমজান মাসে কোন ক্রিকেট হবে না।

শুধু তাই নয়, করোনার কারণে নিজেদের ক্ষতি পুষিয়ে বেশিরভাগ বোর্ডই যখন খেলোয়াড়দের বেতন কাটার কথা ভাবছে, তখন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আরেক কথা। তারা বলেছে, বর্তমান চুক্তিতে ২০১৯-২০ অর্থ বছরের সম্পূর্ণ বেতনই দেয়া হবে ক্রিকেটারদের।

এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু প্রতিষ্ঠান এবং সংগঠকদের কাছ থেকে আমরা রমজান মাসে ক্রিকেট খেলার অনুমতি চেয়ে অনুরোধ পেয়েছি। আমরা মনে করি, এখনই উপযুক্ত সময় পলিসি মেনে চলার। সমাজে স্বাভাবিক অবস্থা ফিরে আসার আগে কোনো ক্রিকেট হবে না। তাই পিসিবি রমজান মাসে ক্রিকেট খেলার কোন অনুমতি দেবে না।

তারা আরও জানিয়েছে, বর্তমান সময়টা সারাবিশ্বের জন্যই অনেক কঠিন এবং চ্যালেঞ্জিং। খেলাধুলার সবকিছু থমকে গেছে। কারণ মানুষের স্বাস্থ্য নিরাপত্তা সবার আগে। সতর্কতামূলক নির্দেশনাগুলো মেনে চলার জন্য সংগঠক এবং ক্রিকেটারদেরকে অনুরোধ করছে পিসিবি। সবধরনের জনসমাগম এড়িয়ে চলুন।

একইসঙ্গে দেশটির ক্রিকেট বোর্ড বলেছে, করোনা পরিস্থিতির কারণে কঠিন সময়ের উদ্ভব ঘটলেও বোর্ডের বেতনভুক্ত খেলোয়াড়রা সম্পূর্ণ বেতনই পাবেন। কারও বেতনের কোন অংশ কাটা হবে না। কেন্দ্রীয় চুক্তিসহ পিসিবিতে মোট ২২০ জন বেতনভুক্ত খেলোয়াড় রয়েছে।

এ বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকল ক্রিকেটার ও কর্মচারী-কর্মকর্তাদের ভালোমন্দ দেখার বিষয়টি গুরুত্বের সঙ্গেই নেয় পিসিবি। কর্মচারী বাদ দিয়ে ২২০ জনের মতো ক্রিকেটার রয়েছে বোর্ডের বেতনের আওতাভুক্ত। বোর্ড এটি নিশ্চিত করবে ২০১৯-২০ অর্থ বছরের পুরো বেতনই যেন পায় খেলোয়াড়রা।

তবে ক্রিকেটারদের বেতন কাটার বিষয়ে এখন কোন সিদ্ধান্ত না এলেও, আগামীর পরিস্থিতি বিবেচনায় নিজেদের পলিসিতে পরিবর্তন আনার ইঙ্গিতও দিয়ে রেখেছে পিসিবি। তারা বলেছে, দেশের বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে পিসিবি। সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের পলিসিতে সংশোধন আনার কথা ভাবা হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.