Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় রাঁধুনিকে বলেছি খাবারে পেঁয়াজ বন্ধ : প্রধানমন্ত্রী
জাতীয়

রাঁধুনিকে বলেছি খাবারে পেঁয়াজ বন্ধ : প্রধানমন্ত্রী

By Saiful IslamOctober 5, 20192 Mins Read

10

Advertisement
জুমবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার মজা করে হলেও পেঁয়াজ সরবরাহ বন্ধ করায় বাংলাদেশে সৃষ্ট সমস্যা ভারতকে বুঝিয়ে দিয়েছেন। অতিরিক্ত বর্ষার কারণে উৎপাদন বিলম্ব হওয়ায় গত মাসে পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করে ভারত। খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির।

ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের ইন্ডিয়া ইকোনোমিক সামিটে যোগদান উপলক্ষে দিল্লি সফররত প্রধানমন্ত্রী এদিন ইন্ডিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামে বক্তব্য প্রদানের সময় ভারত হঠাৎ পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ার আগে কোনও নোটিশ না দেয়ার কথা উল্লেখ করেন।

শেখ হাসিনা বলেন, আমাদের জন্য পেঁয়াজ পাওয়া কঠিন হয়ে গেছে। আমি জানি না আপনারা কেন সরবরাহ বন্ধ করলেন। আমি আমার রাঁধুনিকে বলেছি আজ থেকে খাবারে পেঁয়াজ দেয়া বন্ধ করে দাও। প্রধানমন্ত্রীর এসব কথা শুনে উপস্থিত অতিথিরা হেসে ওঠেন।

তিনি হাসতে হাসতে বলেন, পেঁয়াজ রপ্তানি বন্ধের আগে নোটিশ দিলে ভালো হতো। এটি এতটাই আকস্মিকভাবে বন্ধ হয়েছে, যা সামলে নিতে আমাদেরকে বেশ জটিলতার সম্মুখীন হতে হচ্ছে। পরবর্তীতে এমন কিছু করার আগেই আমাদেরকে জানালে ভালো হবে।

ভারতের কেন্দ্র সরকার গত ২৯ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। দেশটিতে প্রতি ১০০ কেজি পেঁয়াজের দাম বেড়ে সাড়ে চার হাজার রুপি হওয়ায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। গত ছয় বছরের মধ্যে কখনও পেঁয়াজের দাম এতো বেশি হয়নি।

ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ায় বাংলাদেশের রাজধানী শহর ঢাকায় প্রতি ১০০ কেজি পেঁয়াজের দাম বেড়ে দশ হাজারের বেশি রুপি হয়ে যায়। বাজারের দাম নিয়ন্ত্রণ করার জন্য মিয়ানমার, মিশর, তুরস্ক ও চীন থেকে পেঁয়াজ আমদানির পরিমাণ বাড়ায় বাংলাদেশ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
কারখানা

একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে শ্রমিকদের অনিশ্চয়তা

June 26, 2026
তারেক

চীনের তিয়েনআনমেন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

June 26, 2026
কারণ

নির্বাচনি ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ

June 26, 2026

Latest News

কারখানা

একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে শ্রমিকদের অনিশ্চয়তা

তারেক

চীনের তিয়েনআনমেন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কারণ

নির্বাচনি ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ

বৈঠক

শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa