Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় রাঙামাটি সড়কসহ রাউজানের বহু গ্রাম পানির তলে (ভিডিও)
চট্টগ্রাম জাতীয় বিভাগীয় সংবাদ

রাঙামাটি সড়কসহ রাউজানের বহু গ্রাম পানির তলে (ভিডিও)

By জুমবাংলা নিউজ ডেস্কJune 20, 2025Updated:June 20, 20252 Mins Read

মীর আসলাম: টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের রাউজানের মানুষের জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। রাঙামাটি সড়কের রাউজান অংশ হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে। তীব্র স্রোতে রাস্তাঘাট বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন গ্রামে পানি ঢুকে পড়েছে।

রাঙামাটি সড়কসহ রাউজানের বহু গ্রাম পানির তলে (ভিডিও)

অবিরাম বর্ষণে পানির সাথে আজ শনিবার (১৩ জুলাই) সকালে পাহাড়ি ঢলের পানি এসে এ বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাউজানের পূর্বাংশ জুড়ে রয়েছে পার্বত্য জেলার অসংখ্য পাহাড়। এসব পাহাড় থেকে নেমে আসা পানির চাপে উপজেলার উত্তরাংশের ডাবুয়া খালের বাঁধ ভেঙ্গে গেছে। ভাঙ্গা বাঁধে তীব্র বেগে পানি রাস্তাঘাটের উপর দিয়ে গড়িয়ে এসে রাউজানকে ডুবিয়ে দিয়েছে।

Advertisement

এলাকার লোকজন বলেছেন, সর্তার বেড়ি বাঁধ এখন অত্যধিক ঝুঁকিপূর্ণ হয়ে আছে। এ খালের বাঁধ ভেঙে পড়লে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে।

আজ শনিবার সকাল থেকে দেখা গেছে রাঙামাটি সড়কের উপর দিয়ে হাঁটু থেকে কোমর পানি গড়াচ্ছে। উপজেলা ও পৌরসদরের বেশিরভাগ এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার চিকদাইর, বিনাজুরী, পূর্বগুজরা, উরকিরচর, নোয়াপাড়া, বাগোয়ান, পশ্চিম গুজরা, গহিরা, নোয়াজিশপুর, ডাবুয়া ইউনিয়নের বেশিরভাগ গ্রামের বাড়িঘরে পানি ঢুকে পড়েছে।

চট্টগ্রাম রাঙামাটি সড়কের বিভিন্ন পয়েন্ট হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে। এ সড়কে বন্ধ রয়েছে যানচলাচল।

স্থানীয় জনসাধারণ সূত্রে জানা যায়, বাঁধ ভাঙা খালের পানির চাপে বেশিরভাগ কাঁচা-পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করায় পাঠদান কার্যক্রম বন্ধ করে দিতে হয়েছে।

নোয়াজিশপুর ইউনিয়নের চেয়ারম্যান লায়ন সরোয়াদ্দি সিকদার, চিকদাইর ইউনিয়নের চেয়ারম্যান প্রিয়োতোষ চৌধুরী, উরকিরচরের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল জানিয়েছেন, তাদের ইউনিয়নের বেশির ভাগ রাস্তাঘাটের উপর দিয়ে পানি গড়াচ্ছে। কিছু কিছু গ্রামের বাড়িঘরে হাঁটু পানি হয়েছে। খাল ও নদীর পাশে থাকা রাস্তাসমূহ ধসে গিয়ে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে দুর্গত মানুষকে প্রয়োজনীয় সাহায্য-সহায়তা দিতে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল ইসলাম।

উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ বলেছেন, প্রাকৃতিক এই দুর্যোগ মোকাবেলায় আওয়ামী লীগের সাথে যুবলীগের নেতাকর্মীরা দুর্গতদের পাশে রয়েছেন। সূত্র: দৈনিক আজাদী

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa