
বৃহস্পতিবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদের সই করা এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
রাজউকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে ছিলেন।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি রাজউকের চেয়ারম্যান মোহাম্মদ সাঈদ নুর আলম অবসরোত্তর ছুটিতে যান। পরে পরিকল্পনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব (শিল্প ও শক্তি বিভাগ) সাঈদ হাসান শিকদারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



