1526034756

Advertisement

জুমবাংলা ডেস্ক : রাজধানীর কাকরাইল মোড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক র‌্যাব সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেকজন। বুধবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম হাসান মাহমুদ (৩০)। পুলিশ সদস্য থেকে বর্তমানে র‌্যাব হেডকোয়ার্টারে কর্মরত ছিলেন তিনি। তার বাড়ি বরিশাল আগৈরঝড়ায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২ জন র‌্যাব সদস্য কাকরাইল মোড় দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দু’জনই পড়ে গিয়ে আহত হয়। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক হাসানকে রাত ৩টায় মৃত ঘোষণা করেন। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন চিকিৎসকরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.