Advertisement
জুমবাংলা ডেস্ক: ঢাকার দুই সিটির নির্বাচনে কারচুপির অভিযোগ করে রাজধানীতে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে।

সকালে সরজমিনে রাজধানীর শাহবাগ, পল্টন, প্রেসক্লাব, মিরপুর, ফার্মগেট, কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখা গেছে, হরতাল চলছে ঢিলেঢালাভাবে।  এছাড়া আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য রাস্তায় টহল দিচ্ছে।

হরতালেও যানবাহন চালানোর ঘোষণা দিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। সে অনুযায়ী আজ সকালে রাজধানীতে বিভিন্ন রুটে বাস ও মিনিবাস চলাচল করতে দেখা গেছে। সকালে ব্যক্তিগত গাড়ি চলাচল কিছুটা কম।

গতকাল শনিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মেয়র নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনকে হারিয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের দুই মেয়রপ্রার্থী মেয়র আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বেসরকারী হিসাবে জয়ী হয়েছেন।

গতকাল রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসে সংবাদ সম্মেলন করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার দুই সিটি নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করে রবিবার রাজধানীতে সকাল-সন্ধ্যা ঢাকায় হরতাল আহবান করেন।

হরতালকে সমর্থন করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারাও।

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা হরতাল প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ জানিয়েছেন, ‘নির্বাচন পরাজিত হওয়ায় জনস্বার্থ বিরোধী ধ্বংসাত্মক কোনো কর্মসুচি দিলে জনগণ তা কঠোরভাবে দমন করবে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.