জুমবাংলা ডেস্ক : ইংরেজি নববর্ষ ২০২৩ উদযাপন ঘিরে ৩১ ডিসেম্বর রাতে ঢাকা মহানগর এলাকায় শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে যানবাহন চলাচলে সাময়িক ট্রাফিক নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজধানীতে থার্টি ফার্স্ট নাইটে যান চলাচলে ডিএমপির যেসব নির্দেশনা

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-গুলশান বিভাগ।

এতে বলা হয়, ৩১ ডিসেম্বর রাত ৮টা থেকে ১ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত গুলশান, বনানী ও বারিধারা এলাকায় যানবাহনযোগে প্রবেশের জন্য কামাল আতাতুর্ক অ্যাভিনিউ (কাকলী ক্রসিং) ও মহাখালী আমতলী ক্রসিং ব্যবহার করা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ৮টা থেকে গুলশান বনানী ও বারিধারা এলাকায় প্রবেশের ক্ষেত্রে মহাখালী এলাকা-ফিনিক্স রোড ক্রসিং, বনানী ১১ নম্বর রোড, চেয়ারম্যান বাড়ি মোড়, ঢাকা গেট, শ্যুটিং ক্লাব, বাড্ডা লিংক রোড, ডিওএইচএস বারিধারা-ইউনাইটেড হাসপাতাল ক্রসিং ও নতুন বাজার ক্রসিং ব্যবহার করা যাবে না। তবে ওই এলাকা থেকে বের হওয়ার জন্য এসব ক্রসিং ব্যবহার করা যাবে।

গুলশান ট্রাফিক বিভাগ আরও জানায়, ২১টি পয়েন্টে ডাইভারশন চলবে। সেগুলো হলো— ফিনিক্স ক্রসিং, শান্তা ক্রসিং, বটতলা ক্রসিং, জিএমজি মোড়, পুরাতন আড়ং ক্রসিং, নিকেতন ক্রসিং, পুলিশ প্লাজা ক্রসিং, মসজিদ গ্যাপ, মায়াগঞ্জ ক্রসিং, বনানী চেয়ারম্যান বাড়ি মোড়, বনানী ১১ নম্বর রোড, শ্যুটিং ক্লাব ক্রসিং, ইউনাইটেড হাসপাতাল গ্যাপ, বনানী ২৩ নম্বর রোড, ঢাকা গেইট, মানারাত ক্রসিং, নতুন বাজার ক্রসিং, জাতিসংঘ গোল চত্বর, গুদারাঘাট গ্যাপ, বাড্ডা লিংক রোড ও কালাচাঁদপুর গ্যাপ।

সড়ক ব্যবহার সংক্রান্তে যেকোনো জরুরি প্রয়োজনে ফোন করা যাবে— ডিসি (ট্রাফিক গুলশান): ০১৩২০-০৪৪৩৬০, এডিসি (ট্রাফিক গুলশান): ০১৩২০-০৪৪৩৬১, এসি (গুলশান ট্রাফিক জোন): ০১৩২০-০৪৪৩৭২, এসি (মহাখালী ট্রাফিক জোন): ০১৩২০-০৪৪৩৭৫ ও এসি (বাড্ডা ট্রাফিক জোন): ০১৩২০-০৪৪৩৭৮।

আইনশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে যানবাহন চলাচলে উপযুক্ত ব্যবস্থা বাস্তবায়নকালে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ডিএমপি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.