Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় রাজধানীতে ২০ কোটি টাকার জাল স্ট্যাম্প-কোর্টফিসহ গ্রেফতার ৪
জাতীয়

রাজধানীতে ২০ কোটি টাকার জাল স্ট্যাম্প-কোর্টফিসহ গ্রেফতার ৪

By জুমবাংলা নিউজ ডেস্কJune 25, 2021Updated:June 25, 20212 Mins Read

রাজধানীতে ২০ কোটি টাকার জাল স্ট্যাম্প-কোর্টফিসহ গ্রেফতার ৪

Advertisement

জুমবাংলা ডেস্ক: রাজধানীতে ২০কোটি টাকার জাল রেভিনিউ স্ট্যাম্প ও  কোর্ট ফি প্রস্তুতকারী চক্রের মূল হোতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার এন্ড  স্পেশাল ক্রাইম বিভাগ।

গ্রেফতারকৃতরা হচ্ছে-  মো: আবু ইউসুফ  ওরফে পারভেজ ওরফে রানা,  মো: আতিয়ার রহমান সবুজ,  মো: নাসির উদ্দিন ও   মো: নুরুল ইসলাম ওরফে  সোহেল। বৃহস্পতিবার  থেকে আজ শুক্রবার পর্যন্ত ধারাবাহিক অভিযানে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগের ওয়েব  বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

শুক্রবার দুপুরে ডিএমপি মিডিয়া  সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার  এ  কে এম হাফিজ আক্তার।

তিনি জানান, গ্রেফতারকালে বিভিন্ন মূল্যমানের ২০ কোটি ২ লাখ ২৪ হাজার টাকা সমপরিমানের ১৩ লাখ ৪০ হাজার জাল  রেভিনিউ স্ট্যাম্প,  ১লাখ ৯৪ হাজার ৮ শত টাকা মূল্যের ১৯ হাজার ৪শত ৮০টি জাল  কোর্ট ফি,  জাল  রেভিনিউ স্ট্যাম্প বিক্রির নগদ ৩ কোটি ৬০ লাখ টাকা,  ১১৪ গ্রাম স্বর্ণালঙ্কার, ৮টি  মোবাইল  ফোন, একটি  পেনড্রাইভ, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ১১টি সিল ও বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। এছাড়া শত  কোটি টাকার জাল স্ট্যাম্প তৈরীর কাগজ জব্দ করা হয়েছে।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আক্তার বলেন, গ্রেফতার চক্রের মূলহোতা আবু ইউসুফ।  জালিয়াতি এ চক্রটি ২০১৭ সাল  থেকে ২০১৯ পর্যন্ত কস্পিউটার এবং কালার প্রিন্টার ব্যবহার করে সীমিত পরিসরে ব্যবসা চালিয়ে আসছিল। তারা ২০১৯ সালে মাতুয়াইলে একটি গোপন ছাপাখানা বসিয়ে বড় পরিসরে জালিয়াতি ব্যবসাটি শুরু করে।

গোয়েন্দা কর্মকর্তা বলেন, তারা প্রথম পর্যায়ে সুদক্ষ অপারেটর দিয়ে  গোপন  ছাপাখানায় বিভিন্ন মূল্য মানের জাল  রেভিনিউ ষ্ট্যাম্প ছাপায়। দ্বিতীয় পর্যায়ে ছাপানো  রেভিনিউ ষ্ট্যাম্প গুলো ছাপাখানা  থেকে জালিয়াতি চক্রের সদস্যদের মাধ্যমে  হোলসেলার  ভেন্ডারদের কাছে  পৌঁছে যায়। তৃতীয় পর্যায়ে  হোলসেলারদের মাধ্যমে রিটেইলারদের কাছে যায় এবং পরবর্তীতে ব্যবহারকারীর কাছে  পৌঁছায়।

এ চক্রটি বিভিন্ন গার্মেন্টস, ফ্যাক্টরি,সরকারি- বেসরকারি দপ্তর,বীমা ও আর্থিক প্রতিষ্ঠান,বিভিন্ন পোষ্ট অফিস, আদালত, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ হাসপাতালে এ জাল  রেভিনিউ ষ্ট্যাম্প ও  কোর্ট  ফি বিক্রি করতো বলে গোয়েন্দারা জানতে পেরেছে। এ ধরনের জাল স্ট্যাম্পের কারণে সরকার  কোটি  কোটি টাকা রাজস্ব হারাচ্ছে বলে জানান পুলিশের এ  গোয়েন্দা এ কর্মকর্তা।  রেভিনিউ স্ট্যাম্প -কোর্ট ফি  ডাকঘর, ব্যাংক ও  রেজিস্টার্ড  কোন জায়গা  থেকে ক্রয় করার পরামর্শ  দেন পুলিশের  গোয়েন্দা কর্মকর্তা হাফিজ আক্তার। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

June 23, 2026
BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

June 23, 2026
স্পিকার

সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

June 23, 2026

Latest News

Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

স্পিকার

সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

সেতুমন্ত্রী

নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এ নিয়ে কথা না বলাই শ্রেয় : সেতুমন্ত্রী

বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি

আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস

২৫ কোটি গাছ রোপণ

২৫ কোটি গাছ রোপণ : বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa