Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় রাজধানীবাসী বিশ্বকাপের শিরোপা নয়, জিপিএ ফাইভ চায়
জাতীয়

রাজধানীবাসী বিশ্বকাপের শিরোপা নয়, জিপিএ ফাইভ চায়

By Saiful IslamFebruary 18, 20203 Mins Read

রাজধানীবাসী বিশ্বকাপের শিরোপা নয়, জিপিএ ফাইভ চায়

Advertisement
জুমবাংলা ডেস্ক : বিশ্বকাপ শিরোপা জেতার আমেজে ক্রিকেটপাড়া বেশ গমগম করছে। আর দেশের ক্রিকেটপাড়া খ্যাত ঢাকার মিরপুরের সে উৎসবে নেই রাজধানীর কোনো ক্রিকেটার! ব্যাপারটা একটু খটকা লাগার মতো। তবুও এটাই সত্য। এক সময় দেশের ক্রিকেটে সবচেয়ে বেশি ক্রিকেটার আসতো ঢাকা থেকে। কিন্তু এখন সেটা নেই। পশ্চিমাঞ্চল ও উত্তরবঙ্গ থেকে আসা ক্রিকেটারদের উপর ভর করে শিরোপা জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ।

ঢাকায় বেড়ে ওঠা বেশ কয়েকজন ক্রিকেটার দেশের ক্রিকেটে বড় ভূমিকা রেখেছেন। তার মধ্যে আছেন- মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ রফিক, খালেদ মাহমুদ সুজন, জাভেদ ওমর, হান্নান সরকার, আতাহার আলী খান ও মেহরাব হোসেন অপির মতো তারকারা। যারা এখনো ক্রিকেটের সঙ্গে জড়িত থাকলেও ক্রিকেটার গড়ে তুলতে পারছেন না। বর্তমান সময়ে তাসকিন আহমেদ ছাড়া আর কেউই জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না।

এখন প্রশ্ন হলো- ক্রিকেটের সব আয়োজন ঢাকায় হলেও ক্রিকেটার কেন আসছে না? এ বিষয়ে দুদিন আগে কথা বলেছিলেন সাবেক ক্রিকেটার ও বর্তমান একটি ক্লাবের পরিচালক মো. আসাদুজ্জামান। তিনি জানিয়েছিলেন, রাজধানীতে ক্রিকেট মূলত বাণিজ্যিক হয়ে উঠেছে। যার ফলে সিনিয়ররা সবাই ক্লাব গঠনে ব্যস্ত। দেশের ক্রিকেটের মান বাড়াতে কেউই তেমন কাজ করছে না।

কিন্তু এই ঢাকায় ছিলো ক্রিকেটার তৈরির আঁতুড়ঘর। উন্নত ক্যারিয়ার, উচ্চ জিপিএ আর অবকাঠামোগত সঙ্কটে মাঠ বিমুখ হয়েছে রাজধানীর কিশোর-কিশোরীরা। পরিবার থেকে রয়েছে প্রাতিষ্ঠানিক শিক্ষার চাপ। ভালো ফলাফল বলতে যেটা বোঝায়, সেই জিপিএ ফাইভ! অর্জনের জন্য আপ্রাণ চেষ্টা এখানে মুখ্য। মুক্ত বাতাস গ্রহণের সময় নেই বদ্ধ এ নগরীতে। আছে সহপাঠি কিংবা প্রতিবেশির সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। রেজাল্ট একটু খারাপ মানেই জীবন শেষ! এটাই মা-বাবাদের মাথা ব্যথার কারণ।

ফলাফল ভালো করতে চেষ্টার অন্ত রাখছেন না পরিবারের অভিভাবকরা। নামী-দামি স্কুলে ভর্তি করানো, প্রাইভেট টিউটরের কাছে নিয়ে যাওয়া, কোচিং থেকে দৌঁড়ঝাপ করে ফিরে আবার হোম টিউটরের কাছে দু-তিন ঘণ্টা বসে থাকা, ব্যস! এতেই ভালো ফলাফল আসা করেন রাজধানীবাসি। কিন্তু তাতে মরে যায় স্বপ্ন, ফিঁকে হয় আশা আর জাতি পায় হতাশাচ্ছন্ন প্রজন্ম।

মা-বাবার স্বপ্ন আর আশা পূরণের পিছনে ছুটতে গিয়ে ব্যাট-বলের ব্যাগটা কাঁধে নিয়ে মাঠে যাবার ফুসরত পান না ছেলে-মেয়েরা। আর যেটুকু ফুসরত পান তাতে হয়তো মাঠ পান না। মাঠ পেলেও দৌঁড়াদৌঁড়িতে সীমাবদ্ধ থাকেন তারা। মেদযুক্ত শরীর আর বইভর্তি মাথা নিয়ে ক্রিকেটটা ঠিকভাবে খেলা হয় না। শুধু ক্রিকেট না কোনো খেলাতেই পুরোপুরি মনোনিবেশ করা হয় না এসব কোমলমতি শিক্ষার্থীদের। যার ফলে রফিক, আশরাফুল, নাফিস কিংবা তাসকিনরা আর বেড়ে ওঠেন না।

প্রথমবার যুব বিশ্বকাপ জেতানো দলে ছিলো ১৬ ক্রিকেটার। যার মধ্যে একজনও ঢাকার ছিলেন না। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) আঞ্চলিক শাখা দিনাজপুর থেকে ছিলেন ৮ জন। এছাড়া বগুড়া, চাঁদপুর, সাতক্ষীরা, চট্টগ্রাম ও নড়াইলের ক্রিকেটারে ভর করে বিশ্বকাপের শিরোপা পেয়েছে বাংলাদেশ।

পুঁথিগত বিদ্যা অর্জনের প্রতিযোগীতায় নেমে শৈশব কৈশোর হারিয়েছে আমাদের সন্তানরা। সেই সঙ্গে হারিয়েছে আমাদের ক্রীড়াঙ্গনের সোনালী ভবিষ্যতের কিছু তারকা। বই আর রেজাল্টের পিছে ছুঁটতে গিয়ে মাঠে আর যাওয়া হয় না তাদের। তাই জন্ম হয় না নতুন আশরাফুল, রফিক, আতাহার আলী, নাফিস কিংবা তাসকিন আহমেদদের। সূত্র : আমাদের সময়

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ডিসি সারওয়ার

শাহজালাল মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

June 23, 2026
Biya

বিয়ের খরচ কমাতে ‘অতিথি নিয়ন্ত্রণ আইন’ কার্যকরের আহ্বান

June 23, 2026
Bus

বাসের জানালা দিয়ে মাথা বের করায় কাল হলো সুমাইয়ার

June 23, 2026

Latest News

ডিসি সারওয়ার

শাহজালাল মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

Biya

বিয়ের খরচ কমাতে ‘অতিথি নিয়ন্ত্রণ আইন’ কার্যকরের আহ্বান

Bus

বাসের জানালা দিয়ে মাথা বের করায় কাল হলো সুমাইয়ার

আওয়ামী লীগ

‘সবার ডিমেনশিয়া হলে হয়তো আওয়ামী লীগ বড় গলায় কথা বলতে পারবে’

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa