Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় রাজধানীর ফ্লাইওভারগুলো তরুণ-তরুণীদের ‘হট স্পট’
জাতীয়

রাজধানীর ফ্লাইওভারগুলো তরুণ-তরুণীদের ‘হট স্পট’

By Shamim RezaJuly 7, 20203 Mins Read

রাজধানীর ফ্লাইওভারগুলো তরুণ-তরুণীদের ‘হট স্পট’

Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজধানীর ফ্লাইওভারগুলো অপরাধীদের জন্য যেন এক নিরাপদ ‘হট স্পট’। দিনের বেলায়ও ফ্লাইওভারগুলোতে চলছে অসামাজিক কার্যকলাপ। ছিনতাই, মাদক কেনা-বেচা, মাদক সেবনসহ উঠতি বয়সী তরুণ বাইক রাইডারদের কাছে ফ্লাইওভারগুলো ‘খোলা মাঠ’।

সংশ্লিষ্টদের মতে, ফ্লাইওভারগুলোতে সিসি ক্যামেরা, পুলিশের নজরদারী এবং পর্যাপ্ত লাইট না থাকার কারণে এসব অপকর্ম ঘটছে।

ছিনতাইকারীরা ফ্লাইওভারগুলোতে ছিনতাই করে পালিয়ে যায় নির্বিঘ্নে। অনেক সময় ঘটছে খুনের ঘটনাও। চলতি বছরের ৫ জানুয়ারি মগবাজার ফ্লাইওভারের উপর সোনারগাঁও প্রান্ত থেকে বেসরকারি এশিয়ান ইউনিভার্সিটির ছাত্র মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে ৩ জানুয়ারি কুড়িল বিশ্বরোড সংলগ্ন ফ্লাইওভারে মরদেহ পাওয়া যায় মনির হোসেন নামে এক ব্যক্তির। ৩১ ডিসেম্বর খিলক্ষেত ফ্লাইওভারে পাওয়া যায় অজ্ঞাত আরেক জনের লাশ। তারও আগে গত ১০ ডিসেম্বর আক্তার হোসেন নামে এক স্বর্ণকারের মরদেহ পাওয়া যায় কুড়িল ফ্লাইওভারে।

ছাত্র মিজানুর রহমানের মরদেহের তদন্ত করতে গিয়ে পুলিশ গ্রেফতার করে নুরুল ইসলামসহ তিনজনকে। তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ফ্লাইওভারকেন্দ্রিক ছিনতাই চক্রের ভয়ানক সব তথ্য।

তারা পুলিশকে জানায়, গ্রেফতারের আগ পর্যন্ত তাদের একাধিক গ্রুপ ৬শ’ এরও বেশি ছিনতাই করেছে। যার অনেকগুলোই ফ্লাইওভারে।

শুধু ছিনতাই নয় ফ্লাইওভারগুলোতে অহরহ চলছে নানা ধরনের অসামাজিক কাজ। যা বিব্রতকর অবস্থায় ফেলছে যাতায়াতকারীদের। মগবাজার, খিলগাঁও, বনানী, গুলিস্তানসহ অধিকাংশ ফ্লাইওভারে প্রায়ই চোখে পড়ে ছেলে-মেয়েদের মোটরসাইকেল কিংবা গাড়ি থামিয়ে অসামাজিক কাজে লিপ্ত হওয়ার ঘটনা। আবার মাদক সেবনের জন্যেও মাদকসেবীরা নিরাপদ স্থান হিসেবে বেছে নিচ্ছে এসব ফ্লাইওভারগুলোকে।

অন্যদিকে, উঠতি বয়সী তরুণরা ফ্লাইওভারগুলোকে বেছে নিচ্ছে মোটরসাইকেল কসরত (স্টান্ট) করতে। আর তা করতে গিয়ে পড়ছে দুর্ঘটনায়। গত বছর ৫ এপ্রিল খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয় নবম শ্রেণির ছাত্র নোমান ও কলেজছাত্র তুহিন। একই বছরের ৬ জুন মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন কলেজছাত্র ইমন। একইদিন একই স্থানে আরেকটি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন রিয়াজ আহমেদ কাওসার নামে দশম শ্রেণির এক ছাত্র। এ ঘটনায় আরেক তরুণ আহত হন। ৪ জুলাই এই ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান রবিউল ইসলাম(৩২) নামে এক দোকান কর্মচারী।

একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি মোসাদ্দেক আলীকে কাজের প্রয়োজনে প্রতিদিনই ছুঁটতে হয় রাজধানীর নানা প্রান্তে। তিনি বলেন, খিলগাঁও, মেয়র হানিফ আর মগবাজার ফ্লাইওভারে অসামাজিক কাজগুলো বেশি চোখে পড়েছে তার।

‘অনেক সময় পরিবারের সদস্যদের নিয়ে এসব ফ্লাইওভার দিয়ে যাতায়াতের সময় ভয়ে থাকি, কখন না আবার এরকম কোনো বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়ে যেতে হয়’ বলেন তিনি।

শুধু প্রেমিক-প্রেমিকা যুগলই নয় এর চাইতেও অনেক খারাপ দৃশ্য এসব ফ্লাইওভারে দেখা যায় বলে জানান একাধিক পত্যক্ষদর্শী।

এ প্রসঙ্গে ডিএমপি’র ওয়ারী ডিভিশনের এডিসি (ক্রাইম এন্ড অপারেশন) দীল মোহামস্মদ ডেইলি বাংলাদেশকে বলেন, করোনাকালীন সময়ে অন্যান্য কাজের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর। হানিফ ফ্লাইওভারও নজরদারীর বাইরে নয়। সেখানে পেট্রোলিং বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। মানুষের জান-মালের ক্ষতিরোধে যা যা করার প্রয়োজন সবকিছুই করবো।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa