জুমবাংলা ডেস্ক: রাজধানীর মহাখালীতে দায়িত্ব পালনকালে একটি যাত্রাবাহী  বাসের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তার নাম আব্দুল আজিজ মোল্লা (৪৫)।

Advertisement
আবদুল আজিজ ঢাকা মহানগর গুলশান ট্রাফিক বিভাগের মহাখালী জোনের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি জয়পুরহাট ক্ষেতলাল উপজেলায়। বর্তমানে তিনি উত্তরা এলাকায় থাকতেন।

এ ঘটনায় বাস চালক মো. সুজনকে আটক এবং বাসটি জব্দ করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার  সকালে ডিএমপি বনানী থানার অফিসার ইনচার্জ  (ওসি) নূরে আজম মিয়া এ খবর বাসসকে  নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সন্ধ্যায় রাজারবাগ পুলিশ হাসপাতালে আব্দুল আজিজের মৃত্যু হয়।

বুধবার বিকেলে মহাখালী ফ্লাইওভারের ঢালে সেতু ভবনের বিপরীত পাশের প্রধান সড়কে বিকাশ পরিবহনের একটি যাত্রাবাহী  বাসের ধাক্কায় এএসআই আবদুল আজিজ গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেয়া হলে সেখানে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

ট্রাফিক গুলশান বিভাগের মহাখালী ট্রাফিক জোনের সহকারি পুলিশ কমিশনার আশফাক আহমেদ জানান, মহাখালী ফ্লাইওভারের ঢালে বিকাশ পরিবহনের যাত্রীবাহী একটি বাস ডিউটিরত অবস্থায় এএসআই আবদুল আজিজকে ধাক্কা দেয়। এতে তার মাথার পেছনে আঘাত লাগে। তাকে উদ্ধার করে প্রথমে মহাখালী রেলগেটের পাশে ইউনিভার্সেল মেডিকেল কলেজের আইসিইউতে নেয়ার পর সেখান থেকে অ্যাম্বুলেন্স যোগে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে আনা হয়। সেখানে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু। পরে রাতে  ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় সড়ক পরিবহন আইনে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সূত্র: বাসস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.